Dhaka Edge

মার্চ ২১, ২০২৬

image_pdfimage_print

রামপালে বৃষ্টি মাথায় নিয়ে ঈদ উদযাপন, আনন্দে ভাটা

মোঃ আকাশ উজ্জামান শেখরামপাল( বাগেরহাট) প্রতিনিধি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি , দীর্ঘ একটা মাস আল্লাহর মহান হুকুম সিয়াম সাধনার পর মুমিনের জন্য আনন্দের জোয়ার বয়ে আনে পবিত্র ঈদুল ফিতর। এ দিন ধনী গরীব ভেদাভেদ ভুলে একই কাতারে দাঁড়িয়ে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করে করে রমজানকে বিদায় জানানো হয় ।সারাদেশের আট বিভাগের সব কয়টি বিভাগের অধিকাংশ জেলায় আনন্দের অন্তরায় হিসেবে উপস্থিত হয়েছে বৃষ্টি তারই অংশ হিসেবে বাগেরহাট জেলার রামপালে বৃষ্টির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলিম জাতির সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।এ দিনকে ঘিরে ঘরে ঘরে হয় স্পেশাল রান্না, আত্নীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়া ঘুরা ঘুরি সহ নানা উৎসবমুখর আয়োজন কিন্তু এবারের ঈদ কিছু টা ভিন্ন ভাবে উদযাপন করতে হচ্ছে । সব পরিকল্পনা এবং আনন্দে ছাই ঢেলেছে বৃষ্টি। ৩০ রমজান বিকাল থেকে দেশের নানা স্থানের মতো রামপালের আকাশ ঢেকে আসে মেঘে শুরু হয় বৃষ্টি ও ঝড়োহাওয়া একনাগাড়ে ঈদেরদিন দুপুর পর্যন্ত এ বৃষ্টি অব্যাহত থাকে।বৃষ্টি পানি মাথায় নিয়ে সকাল বেলা নামাজ আদায় করে হাজার হাজার মুসল্লিগণ, সেই সাথে বৃষ্টির জন্যে গৃহবন্দী অবস্থায় উদযাপন করতে হচ্ছে এবারের ঈদের বড় একটা সময় । বাইরে নেই ততোটা লোকজনের আনাগোনা নেই আমদানি খুব একটা সোশালমিডিয়াতেউপভোগ হয়েছে এবারের ঈদ।বৃষ্টির মধ্যে ও দোকান নিয়ে আসা একজন বলেন এবারের ঈদে বৃষ্টির হানায় তেমন একটা লোকজন নাই খুব কম লোকই বের হয়েছে। আমাদের বেশ আয় হয় এখান থেকে কিন্তু এবার কেনাবেচা খুব ই কম। একজন পথচারীর সাথে কথা বললে তিনি বলেন ঈদে প্লান ছিলো বেশ কিন্তু সকালে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে সব প্লান বাতিল করতে হয়েছে ঘুরা ঘুরি করবো আত্নীয় স্বজন দের বাড়িতে যাবো কিন্তু কিছু ই হলো নাসকাল বেলা বৃষ্টি মাথায় নিয়ে নামাজ শেষে বাসায় বসেই সময় কাটাতে হলো বৃষ্টির জন্যে সে মজা টাই হলোনা তবুও বৃষ্টির মাঝে উপভোগ করছি ঈদ ।এ সময় নিজ গ্রামে সাধারণ মানুষের সাথে একই কাতারে বসে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন বাগেরহাট ৩ আসন থেকে নব নির্বাচিত পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

রামপালে বৃষ্টি মাথায় নিয়ে ঈদ উদযাপন, আনন্দে ভাটা Read More »

রামগড়ে হালকা বৃষ্টিতে লামকু পাড়াবাসী ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে মেম্বার প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ

‎‎নিজস্ব প্রতিবেদক, রামগড়:‎ রামগড়ের ১নং ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ লামকু পাড়া সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। গত কয়েকদিন ধরে সড়কটির কাজ চলমান থাকলেও গতকালের সামান্য বৃষ্টিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।‎‎সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি জমে রাস্তাটি এতটাই পিচ্ছিল হয়ে গেছে যে, কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় নারী ও শিশুরা। পবিত্র ঈদুল ফিতরের আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াতে সাধারণ মানুষের এই চরম দুর্ভোগ দেখে এগিয়ে এসেছেন স্থানীয় এক মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিম ‎‎তিনি ব্যক্তিগত উদ্যোগে একজন কর্মী নিয়ে রাস্তার জমে থাকা পানি ও কাদা সরিয়ে দেওয়ার জন্য তাৎক্ষণিক ড্রেন তৈরির করে কাদা সরার,কাজ শুরু করেন।‎‎ এলাকাবাসী জানান, এই ড্রেনের মাধ্যমে পানি সরে গেলে কাদা কিছুটা শুকাবে এবং মানুষ অন্তত পায়ে হেঁটে যাতায়াত করতে পারবে।‎‎মেম্বার প্রার্থীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, এর ফলে ঈদে মানুষের যাতায়াতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে

রামগড়ে হালকা বৃষ্টিতে লামকু পাড়াবাসী ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে মেম্বার প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ Read More »

আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ হালিশহর থানার উদ্যোগে সব ভাইবোনদের নিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায়।-

মঈনউদ্দিন,চট্টগ্রাম প্রতিনিধি আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ চট্টগ্রাম হালিশহর থানা শাখার উদ্যোগে ঈদুল রামাদানের (ফিতর) নামাজ পি,এইচ,আমীন একাডেমী স্কুলের মাঠ প্রাঙ্গণে আজ সকাল নয় (৯.০০)ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে মা—বোনদের ও ব্যবস্থা ছিল। অত্র এলাকায় মা—বোনদের নিয়ে সম্মলিত ভাবে ইহাই একমাত্র জামাত। উক্ত জামাতে উপস্থিত ছিলেন মানবতার রাজনীতির প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। ঈদের খুতবায় হাফেজ ক্বারী আল্লামা ইলিয়াছ শাহ বলেন অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন মিল্লাত মানবতার মুক্তি সাধনায় রমজানের শিক্ষা বাস্তবায়নে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে পালিত হোক সকল ঈদ। তিনি আরো বলেন একমাত্র মানবতার রাজনীতিই মানব সত্বাকে সুরক্ষিত ও বিকশিত করে মানবতার রাষ্ট্র সব মানুষের সর্বজনীন কল্যাণের রাষ্ট্র গড়ে তুলতে পারে। অপরাজনীতির বিনাশী গ্রাস থেকে উদ্ধার ও মুক্তির একমাত্র পথ মানবতার রাজনীতি। রাষ্ট্র তথা দুনিয়া কোন একক গোষ্ঠীর নয়,সব মানুষের, আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দুনিয়াব্যাপী ইসলাম ও মুসলিম মিল্লাত ভয়ংকর সংকটে বিপন্ন। সমগ্র বিশ্ব মন্ডলির আজ এই মর্মান্তিক এ দুরবস্থা বিপর্যয়ের মধ্যে নিজেদের ও সমগ্র মানবতার উদ্ধারের লক্ষ্য উদ্দেশ্য কর্মসুচীতে একাত্ব হয়ে সব ভাইবোনের দুঃখ যন্ত্রনায় একাত্ব হয়ে তাঁদের সবার জন্য দোয়া ও মুক্তির পথ তৈরীর শপথে সকলের জন্য দোয়া কামনা করা হয়। উক্ত ঈদুল রামাদানের (ফিতর) সালাতু সালাম পরিচালনা করেন মুফতি আল্লামা রেজাউল কাউসার। ঈমানদার ভাইবোন সবার প্রতি ঈদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ও দুনিয়ার সব ভাইবোনদের জন্য শান্তি নিরাপত্তা ও সুপথ কামনায় ময়দানে ঈদের নামাজ আদায় দোয়া মুনাজাত ও সালাতু সালামে শরীক হতে পারায় সকল ভাইবোন দের ধন্যবাদ ও মোবারকবাদ জানানো হয়।

আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ হালিশহর থানার উদ্যোগে সব ভাইবোনদের নিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায়।- Read More »