নিজস্ব প্রতিবেদক, রামগড়:
রামগড়ের ১নং ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ লামকু পাড়া সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। গত কয়েকদিন ধরে সড়কটির কাজ চলমান থাকলেও গতকালের সামান্য বৃষ্টিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি জমে রাস্তাটি এতটাই পিচ্ছিল হয়ে গেছে যে, কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় নারী ও শিশুরা। পবিত্র ঈদুল ফিতরের আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াতে সাধারণ মানুষের এই চরম দুর্ভোগ দেখে এগিয়ে এসেছেন স্থানীয় এক মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিম তিনি ব্যক্তিগত উদ্যোগে একজন কর্মী নিয়ে রাস্তার জমে থাকা পানি ও কাদা সরিয়ে দেওয়ার জন্য তাৎক্ষণিক ড্রেন তৈরির করে কাদা সরার,কাজ শুরু করেন। এলাকাবাসী জানান, এই ড্রেনের মাধ্যমে পানি সরে গেলে কাদা কিছুটা শুকাবে এবং মানুষ অন্তত পায়ে হেঁটে যাতায়াত করতে পারবে।মেম্বার প্রার্থীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, এর ফলে ঈদে মানুষের যাতায়াতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে

