Dhaka Edge

এপ্রিল ৫, ২০২৬

image_pdfimage_print

শান্তিপূর্ণভাবে স্টার সানডে পালিত হলো ফাওকাল মিশনে

ক্রাইম রিপোর্টারবর্ষন রোজারিও গাজীপুরের ফাওকাল মিশনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘স্টার সানডে’ শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মিশন প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।রবিবার সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে গির্জা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রার্থনা সভায় যিশুখ্রিস্টের আত্মত্যাগ, ভালোবাসা ও মানবতার বার্তা তুলে ধরা হয়।অনুষ্ঠানে গির্জার পুরোহিতবৃন্দ শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। তারা সকলকে মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।সার্বিকভাবে উৎসবটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শান্তিপূর্ণভাবে স্টার সানডে পালিত হলো ফাওকাল মিশনে Read More »

আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তাণ্ডব‎‎

মোঃ মাহবুব আলম,‎অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি‎‎ কিশোরগঞ্জের হাওরাঞ্চল অষ্টগ্রামে আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে সংখ্যালঘু একটি পরিবারের ক্রয়কৃত সম্পত্তি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়ভাবে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি করেছে।‎‎ঘটনাটি ঘটে ৪ এপ্রিল (শনিবার) ভোর রাতে, উপজেলার কাস্তুল ইউনিয়নের জিরো পয়েন্ট সংলগ্ন দাসপাড়া এলাকায়। ভুক্তভোগী সুধীর দাস (৫০) পিতা মৃত সুবোধ দাস অভিযোগ করেন, একই এলাকার মিজানুর রহমান (৪৩), দুলাল (৫৫) ও কাউসার (৩৫) গং পিতা আব্দুর রহমান পরিকল্পিতভাবে আদালতের আদেশ অমান্য করে টিনসেড দিয়ে বাউন্ডারি নির্মাণ করে তাদের জমি জোরপূর্বক দখল করে নেয়।‎‎ভুক্তভোগীর দাবি, তিনি ২২ সেপ্টেম্বর ২০০৩ সালে ১৫৫৯ নং এওয়াজ বদল দলিলের মাধ্যমে কাস্তুল মৌজার এস.এ ২৯০ খতিয়ানের অন্তর্ভুক্ত জমি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। জমিটি মূলত স্থানীয় জমিদার পরিবারের ওয়ারিশদের কাছ থেকে আইনানুগ প্রক্রিয়ায় ক্রয় করা হয়।‎‎অন্যদিকে অভিযুক্তরাও জমিদার পরিবারের অন্য অংশ থেকে কিছু জমি ক্রয় করে। তবে তারা এখন সংখ্যালঘু পরিবারের জমির একাংশ নিজেদের দাবি করে দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।‎‎এই বিরোধকে কেন্দ্র করে সুধীর দাস আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলার প্রেক্ষিতে আদালত গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উক্ত সম্পত্তির ওপর ১৪৪ ধারা জারি করে সব ধরনের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।‎‎কিন্তু সেই আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযুক্তরা ভোর রাতে টিনসেড দিয়ে ঘেরাও করে সম্পত্তি দখলে নেয়। সকালে ঘুম থেকে উঠে নিজের জমি বে-দখল হয়ে গেছে দেখে হতবাক হয়ে পড়েন সুধীর দাস ও তার পরিবার। পরে তারা অষ্টগ্রাম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।‎‎এ বিষয়ে অভিযুক্ত কাউসার অভিযোগ আংশিক স্বীকার করে বলেন, “আদালতের নিষেধাজ্ঞা আছে, তবে আমরা আমাদের প্রয়োজনেই আমাদের জায়গায় বাউন্ডারি দিয়েছি।” তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।‎‎অন্যদিকে অষ্টগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম জানান,‎“খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”‎তিনি আরও স্বীকার করেন, প্রাথমিকভাবে এটি ১৪৪/১৪৫ ধারা অমান্যের ঘটনা বলে প্রতীয়মান হচ্ছে।‎‎‎স্থানীয়দের মতে, আদালতের সরাসরি আদেশ থাকার পরও এভাবে রাতের আঁধারে জমি দখল আইনের প্রতি চরম অবজ্ঞা এবং সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তোলে।

আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তাণ্ডব‎‎ Read More »

নরসিংদীতে মাদরাসা শিক্ষকের প্রহারে ৭ বছরের শিশু রক্তাক্ত, হাসপাতালে ভর্তি।শিক্ষক গ্ৰেফতার।

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর ভেলানগর জেলখানার মোড়ে অবস্থিত মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদরাসায় ৭ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে প্রহারের অভিযোগ উঠেছে শিক্ষক নাজমুল ইসলাম এর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, আহত শিশুর নাম মুজাহিদ। শিশুটি জানায়, গোসল করতে অনীহা প্রকাশ করা তথা কথা না শুনায় মাদরাসার এক শিক্ষক তাকে বেত দিয়ে মারধর করেন। একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের গভীর চিহ্ন পড়ে এবং এবং সারা শরীরের বিভিন্ন স্থানে চামড়া ফেটে রক্ত বের হয়। পরে বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছে শিশুটি।শিশুটির বাবা মাদরাসায় তাকে দেখতে গেলে শরীরে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্যরা শিশুটির শরীরজুড়ে বেতের দাগ ও রক্তাক্ত ক্ষত দেখতে পান। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। শিশু মুজাহিদ গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসারত আছে।শিশু মুজাহিদের চাচা বলেন, “এতদিন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদরাসা শিক্ষকদের নির্যাতনের খবর দেখেছি, এবার নিজের পরিবারের শিশুই তার শিকার হলো। কিছু শিক্ষকের এমন আচরণের কারণে পুরো আলেম সমাজের বদনাম হয়। একটি ছোট শিশুকে এভাবে মারধর কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”স্থানীয় অভিভাবকদের প্রশ্ন, গোসল না করার মতো সামান্য ঘটনায় একটি শিশুকে এতটা নির্মমভাবে প্রহার করা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? এমন ঘটনার ফলে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের আস্থা নষ্ট হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক নাজমুল হাসানকে পুলিশ গ্ৰেফতার করেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নরসিংদীতে মাদরাসা শিক্ষকের প্রহারে ৭ বছরের শিশু রক্তাক্ত, হাসপাতালে ভর্তি।শিক্ষক গ্ৰেফতার। Read More »

ঝিকরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে প্রাইভেটকারের ধাক্কা: চালক নিহত, স্ত্রী আহত

মিজানুর রহমান,ঝিকরগাছা যশোর: যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়কের পাশের মেহগনি গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত এবং গাড়িতে থাকা তার স্ত্রী আহত হয়েছেন। নিহত যুবকের পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের মৃত এমদাদুলের ছেলে ইফতেখার আহমেদ মিশাল (৩০)।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (০৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মিশাল তার ব্যক্তিগত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-৩৯-৯২২৯) ও তার স্ত্রীকে সাথে নিয়ে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি বেনেয়ালী জফরনগর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে পৌর সদরের হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা লাগলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই মিশাল প্রাণ হারান এবং গাড়িতে থাকা তার স্ত্রী আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে মিশালের মরদেহ উদ্ধার করে এবং তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরবর্তীতে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহাসিন হোসেন রাতেই ঘটনাস্থালে পৌছে নিহতের মরদেহ বর্তমা নে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রেখে রবিবার (০৫ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

ঝিকরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে প্রাইভেটকারের ধাক্কা: চালক নিহত, স্ত্রী আহত Read More »

‎সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার: ফসলি জমি হুমকিতে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা‎‎

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:‎‎ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের নরসিংহ পূর্ববাদ মৌজায় সরকারি খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে আশপাশের ফসলি জমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী কৃষক মাহবুব আলম।‎‎অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব অষ্টগ্রাম (কবিরখান্দান) এলাকার বাসিন্দা মাহবুব আলম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন। তার অভিযোগ, একই এলাকার বাচ্চু মিয়া, মিজান মিয়া (ড্রেজার চালক) ও বাবলু মিয়া দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে জোরপূর্বক ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি কাটছেন।‎‎তিনি জানান, উক্ত খাস জমির পাশে তার গুরুত্বপূর্ণ ফসলি জমি রয়েছে। ড্রেজারের মাধ্যমে মাটি কাটার ফলে জমির স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে তার আর্থিক ক্ষতির পাশাপাশি কৃষি ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ছে।‎‎মাহবুব আলম আরও অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার নিষেধ করা হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমনকি তিনি বাধা দিতে গেলে তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন।‎‎এদিকে, সরকারি খাস জমিতে অবৈধ হস্তক্ষেপের ফলে রাষ্ট্রীয় সম্পদেরও অপূরণীয় ক্ষতি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।‎‎এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সুরক্ষার জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।‎‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে জানা যায়, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন।‎‎তবে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল অন্য কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে কৃষিজমি ও পরিবেশের উপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

‎সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার: ফসলি জমি হুমকিতে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা‎‎ Read More »

টাঙ্গাইলে বলিভদ্র ইউনিয়নে বিজিডি কার্ডের চাল বিতরণ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিভদ্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার ট্যাগ অফিসার মোঃ নজরুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফেরদৌস ফকির রতন, বলিভদ্র ইউনিয়নের সকল ওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।চাল বিতরণ কার্যক্রমে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার বলেন, “সরকারের দেওয়া এই সহায়তা যেন সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”সার্বিকভাবে, অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

টাঙ্গাইলে বলিভদ্র ইউনিয়নে বিজিডি কার্ডের চাল বিতরণ Read More »