ক্রাইম রিপোর্টারবর্ষন রোজারিও
গাজীপুরের ফাওকাল মিশনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘স্টার সানডে’ শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মিশন প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।রবিবার সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে গির্জা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রার্থনা সভায় যিশুখ্রিস্টের আত্মত্যাগ, ভালোবাসা ও মানবতার বার্তা তুলে ধরা হয়।অনুষ্ঠানে গির্জার পুরোহিতবৃন্দ শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। তারা সকলকে মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।সার্বিকভাবে উৎসবটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

