Dhaka Edge

মে ৫, ২০২৬

image_pdfimage_print

নরসিংদীতে ডিবি পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার -২

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ, ৫মে ২০২৬ ইং মঙ্গলবার সকালে বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি দামী ইয়ামাহা মোটরসাইকেলসহ মোট তিনটি মোটরসাইকেল উদ্ধার করেন। জানা যায়,মাধবদী থানার পাঁচদোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো শিবপুর থানার কারারচর গুপ্তপাড়া এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম বাবু (২৩),মাধবদী থানার পাঁচদোনা (বেপারী পাড়া) এলাকার মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন (২১)। নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোবারক হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। গত ১৮ জানুয়ারি সদর মডেল থানার দগরিয়া এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ম্যাটব্লু রঙের ইয়ামাহা এফজেড (১৫০ সিসি) মোটরসাইকেল চুরি হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য সকালে পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেলটি উদ্ধারসহ দুইজন চোরকে গ্রেপ্তার করেন।পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচদোনা জব্বার টাওয়ার এর সামনে চোরাই মোটরসাইকেল বেচা কেনার সময় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশ এর উপস্থিতি টের পেয়ে চোর চক্রের আরও ৪/৫ জন সদস্য দুটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ফেলে যাওয়া দুটি মোটর সাইকেল জব্দ করেন।জেলা গোয়েন্দা শাখা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নরসিংদীতে ডিবি পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার -২ Read More »

রামপালে একসাথে চার সন্তানের জন্ম, দুধের খরচ জোগাতে নাকাল দরিদ্র পিতা

মোঃ আকাশ উজ্জামান শেখরামপাল (বাগেরহাট) প্রতিনিধি, বাগেরহাটের রামপালে এক দরিদ্র পরিবারে আলাউদ্দিনের ঘর আলোকিত করে একই সঙ্গে জন্মগ্রহণ করেছেন চারটি সন্তান যাতে আনন্দের সীমা নাই বাবা মা এবং পরিবারের সদস্যদের , নতুন চার মেহমানের আগমনে আনন্দের জোয়ার পরিবারে কিন্তু সে আনন্দে তিক্ততা সৃষ্টি করছে অর্থ।উপজেলার কামরাঙ্গার চর এলাকার বাসিন্দা আলাউদ্দিন গোলদার পেড়িখালি বাজার জামে মসজিদের মোয়াজ্জেম হিসেবে কাজ করেন। তার মাসিক আয় মাত্র ৭ হাজার টাকা। এই সীমিত আয়ে আগে থেকেই ছয় সদস্যের পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছিল। নতুন করে চার সন্তানের জন্মে পরিবারের সদস্য সংখ্যা বেড়ে এখন ১০ জনে দাঁড়িয়েছে।গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ তার স্ত্রী মনিরা বেগম একসাথে চারটি সন্তানের জন্ম দেন। এর আগে তাদের দুটি মেয়ে রয়েছে একজনের বয়স ১৫ বছর এবং অন্যজনের বয়স ৮ বছর।বর্তমানে মা ও চার নবজাতক শারীরিকভাবে সুস্থ থাকলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের খাদ্য ও চিকিৎসার ব্যয়। পরিবারটির দাবি, নবজাতকদের জন্য প্রতিদিন প্রায় ১৫০০ টাকার দুধ প্রয়োজন, যা তাদের সামর্থ্যের বাইরে।আলাউদ্দিন গোলদার বলেন, “একদিকে সন্তান জন্মের আনন্দ, অন্যদিকে সংসারের চিন্তা দুইয়ের মধ্যে পড়ে গেছি। প্রতিদিন দুধ কিনতেই ১৫০০ টাকা লাগে, যা আমার পক্ষে বহন করা সম্ভব নয়।তিনি আরও বলেন, “সমাজসেবা অধিদপ্তর থেকে একবার ১০০০ টাকা সহায়তা পেয়েছি। কিন্তু এটি খুবই অপ্রতুল। সন্তানদের ঠিকভাবে বড় করতে হলে সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি।”স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটি দীর্ঘদিন ধরেই আর্থিক কষ্টে ছিল। নতুন চার সন্তানের আগমনে সেই কষ্ট আরও বেড়েছে। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সহায়তা না পাওয়ায় পরিবারটি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।এলাকাবাসীর মতে, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের সচেতন মানুষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে নবজাতকদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।মোঃ আকাশ উজ্জামান শেখরামপালে, বাগেরহাট০১৯৯২০৯০০৭৪

রামপালে একসাথে চার সন্তানের জন্ম, দুধের খরচ জোগাতে নাকাল দরিদ্র পিতা Read More »

জামালপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি : “বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি কৃষক কার্ডের অনুকূলে প্রদত্ত ১০ টি বিশেষ সুবিধা এবং কৃষি ঋণ মওকুফের বিষয়ে” জামালপুর সরিষাবাড়ীতে মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামালপুর জেলা তথ্য অফিস ও সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে  কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে । বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়নে নানা বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে । কৃষকদের উৎপাদন খরচ কমানো, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।তিনি আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি সুবিধার আওতায় আনা হচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সবসময় আন্তরিক এবং কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতা বজায় থাকবে।উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিস আফরোজা আফসানার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, উপজেলা সহকারি কমিশনার ভূমি লিজা রিসিল ,  উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব তালুকদার লিটন , পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু , সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান মিলন ও জেলা ছাত্রদল সহ-সভাপতি মোঃ মাসুম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সোহেল ,উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল আমিন শেখ , ছাত্রদল সদস্য সচিব মাসুদ রানা চপল ।অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন । সমাবেশে কৃষকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

জামালপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত   Read More »

মুক্ত গণমাধ্যম দিবস: বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকতা ও স্বাধীনতার সংকট—–

মানিক লাল ঘোষ——- বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ৩ মে-কে এই দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে দিনটি উদযাপিত হয়ে আসছে। ইউনেস্কোর উদ্যোগে উইন্ডহুক ঘোষণার স্মরণে প্রচলিত এই দিবসের মূল লক্ষ্য হলো—গণমাধ্যমের স্বাধীনতার মৌলিক নীতিগুলো উদ্‌যাপন করা, বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা মূল্যায়ন করা এবং পেশাগত দায়িত্ব পালনকালে আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানো।তবে বাংলাদেশে এবারের মুক্ত গণমাধ্যম দিবসটি এমন এক প্রেক্ষাপটে পালিত হচ্ছে, যখন দেশের সাংবাদিকতা এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত ২০২৬ সালের ‘বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক’ অনুযায়ী, ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান গত বছরের চেয়ে আরও তিন ধাপ পিছিয়ে ১৫২তম স্থানে নেমে এসেছে। এই অবনমনই বলে দেয়, এ দেশে স্বাধীন সাংবাদিকতার পথ কতটা সংকুচিত হয়েছে।বর্তমানে দেশের বেশ কয়েকজন সিনিয়র ও পরিচিত সাংবাদিক দীর্ঘ সময় ধরে বিনা বিচারে কারাগারে রয়েছেন। ২০২৪ সালের আগস্টে বিমানবন্দর থেকে আটক করা হয় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে। ভিন্ন ভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে তাদের কারাগারে রাখা হয়েছে। একইভাবে সেপ্টেম্বর মাসে আটক হন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। বারবার জামিন আবেদন নাকচ হওয়ায় তারা আজও কারান্তরীণ।পেশাগত পরিচয়ের বাইরেও গবেষক, মানবাধিকার কর্মী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে সমাদৃত প্রবীণ সাংবাদিক শাহরিয়ার কবির গত বছরের সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ এবং একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথী। রাজনৈতিক রোসানল ও ষড়যন্ত্র মূলক মামলায় দীর্ঘদিন কারাগারে থেকে বর্তমানে জামিনে আছেন বিএফইউজে”র সাবেক সভাপতি মোল্লা জালাল, সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্না, ডিআরইউ”র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল প্রমুখ। বিভিন্ন মানবাধিকার সংগঠনের পরিসংখ্যান আমাদের গণমাধ্যমের বর্তমান চিত্রকে আরও ভয়াবহ করে তোলে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এবং টিআইবির তথ্যমতে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত কয়েকশ সাংবাদিক হামলা, মামলা ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে বড় একটি অংশকে অভ্যুত্থান-সংক্রান্ত সহিংস মামলার আসামি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে তিন দফায় ১৬৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরার নামান্তর।আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, রাজনৈতিক অস্থিরতার সুযোগে বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর হাতে গত এক বছরে ৩৮৯ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। যার মধ্যে চারজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।গণমাধ্যমের ওপর এমন ধারাবাহিক নিপীড়ন, একের পর এক সাংবাদিককে কারারুদ্ধ করা, ঢালাও মামলা এবং মব জাস্টিসের আতঙ্ক নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রে মুক্ত গণমাধ্যমের ধারণা কতটুকু সফল হবে—তা আজ বড় প্রশ্ন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের প্রত্যাশা হোক, সত্য বলার অপরাধে কোনো সাংবাদিককে যেন বিনা বিচারে কারাগারে থাকতে না হয়। গণমাধ্যম দখল ও হয়রানি বন্ধ করে একটি ভয়হীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই হোক এই দিবসের মূল অঙ্গীকার।( মানিক লাল ঘোষ : সাংবাদিক ও কলামিস্ট; সাবেক সহ-সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মুক্ত গণমাধ্যম দিবস: বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকতা ও স্বাধীনতার সংকট—– Read More »

বিশ্ব গনমাধ্যম দিবসে সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে সাংবাদিকদের র‍্যলী

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বিশ্ব গনমাধ্যাম দিবসে বাংলাদেশ ২০২৪ সালে অবৈধ ড.মোহাম্মদ ইউনুস সরকারের ধারা অন‍্যায় ভাবে আটক কৃতসাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের এক র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।খবর আইবিএননিউজ ।‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে রবিবার,৩ মে ,বিকাল সাড়ে ডটার নিউইয়র্কে গণমাধ্যম কর্মীগণের র‌্যালি থেকে বাংলাদেশে গ্রেফতারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। আয়োজক হিসেবে ‘নিউইয়র্ক জার্নালিস্ট কমিউনিটি’র ব্যানারে ছিল সাংবাদিক শাহরিয়ার কবির, সম্পাদক শ্যামল দত্ত, গণমাধ্যম ব্যক্তিত্ব মোজাম্মেলন হক বাবু, সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদের ছবি ছিল। নিচে লেখা ছিল ‘ফ্রি অ্যল ইমপ্রিজন্ড জার্নালিস্টস অব বাংলাদেশ, উইথড্র ফল্স কেস এ্যান্ড স্টপ হ্যারেসমেন্ট এগেইন্স জার্নালিস্টস’।টিভি সাংবাদিক পিনাকি তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত র‍্যলি ও প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন ক্ষোভের সাথে বলেন, ভিন্নমতের সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা-মামলা দায়ের এবং বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিককে আটক এবং কয়েকশত সাংবাদিককে গ্রেফতারের টার্গেট করার মধ্য দিয়ে মূলত সাহসি সাংবাদিকতার প্রতিবন্ধক তৈরী করা হয়েছে বাংলাদেশে। শুধু তাই নয়, অনেক সম্পাদক ও সাংবাদিকের ব্যাংক একাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাদের বিদেশে আসতে দিচ্ছে না পাসপোর্ট আটক করে। সিনিয়র সাংবাদিকদের কয়েকজনকে এয়ারপোর্ট থেকে ফেরৎ পাঠানোর ঘটনাও ঘটেছে।ফরিদা ইয়াসমিন বলেন, অথচ বৈষম্যমুক্ত রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গিকারে মুহম্মদ ইউনূস এবং পরবর্তীতে তারেক রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। ফরিদার ইয়াসমিন বলেন, অবিলম্বে গ্রেফতারকৃত সকল সাংবাদিকের মুক্তি এবং দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ‍্যাকসন হাইটসে অনুষ্ঠিত র‍্যলি ও প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংবাদ সংস্থা বাপসনিউজ চেয়ারম্যান ও বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ,সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান,সাপ্তাহিক প্রহর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার ও নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি,আইবিএননিউজ২৪.কম প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ।বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও দিল্লিতে হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ বলেন, চর দখলের ন্যায় মিডিয়া হাউজ দখল এবং শতশত সাংবাদিককে বরখাস্ত করার পাশপাশি দুই শতাধিক সাংবাদিকের এক্সিডিটেশন কার্ড কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশে এ ধরনের অরাজক পরিস্থিতি আগে কখনো ঘটেনি।ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ বলেন, মিথ্যা হত্যা মামলা এবং গ্রেফতারের আতংকে বাংলাদেশের গণমাধ্যক কর্মীরা ভীত-সন্ত্রস্ত। স্বাধীন সাংবাদিকতার ন্যূনতম পরিবেশ নেই। চলছে শুধু চাটুকারিতার প্রতিযোগিতা।প্রবীণ সাংবাদিক এম ফজলুর রহমান বলেন, বাংলাদেশে মুক্ত সাংবাদিকতার পথ সুগম করতে এই প্রবাস থেকে শুরু হওয়া আন্দোলন অব্যাহত রাখতে হবে। সাংবাদিক মোজাহিদ আনসারী বলেন, গত দুই বছরে সবচেয়ে বেশী সাংবাদিক খুন হয়েছেন গাজায় এবং সবচেয়ে বেশী সাংবাদিক গ্রেফতার ও নিগৃহীত হওয়ার ঘটনা ঘটেছে বাংলাদেশে। বাংলাদেশে মুক্ত সাংবাদিকতার পথ থামিয়ে দিয়ে একাত্তরের পরাজিত শক্তির উত্থানের পথ সুগম রাখা হয়েছে। এর বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।এ সময় আরো বক্তব্য রাখেন সমাজ-সংগঠক অধ্যাপক হোসনে আরা, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক আকতার হোসেন প্রমুখ। র‌্যালিতে আরো ছিলেন প্রজ্ঞা সম্পাদক উওম সাহা,সাংবাদিক শাহ ফারুক রহমান, সাংবাদিক ও কলামিস্ট শিব্বির আহমেদ, দ্বীপক আচার্য, টিভি শামিমা দোলা, উত্তম সাহা, ওয়াসিউর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু প্রমুখ।পবিত্র ঈদুল আযহার আগেই সকল সাংবাদিকে মুক্তি এবং দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে যুক্তরাষ্ট্র থেকে দুর্বার আন্দোলনের হুমকি দিয়েছেন গণমাধ্যম কর্মীরা।র‍্যলি ও প্রতিবাদ সমাবেশ শেষে সানাই রেষ্টুরেন্টে সবাইকে চা-চট্টে আপ্যায়ন করা হয় ।

বিশ্ব গনমাধ্যম দিবসে সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে সাংবাদিকদের র‍্যলী Read More »

নরসিংদীর পুটিয়া ভূমি সহকারী কর্মকর্তা আলীম উদ্দিনকে বদলী জনিত সম্মাননা স্মারক প্রদান।

আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আলীম উদ্দিনকে আনুষ্ঠানিক ভাবে শিবপুর উপজেলা রাজস্ব প্রশাসন থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা ৪ইং মে রবিবার,অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুঃ আব্দুর রহিম সহকারী কমিশনার ( ভূমি) শিবপুর। যেতে নাহি দিতে চাই তবু যেতে দিতে হয়,কর্মস্থল শিকলে বাধা কর্মক্ষেত্র উন্মুক্ত নয়। বিকেলে শিবপুর উপজেলা হল রুমে অফিসার ,কর্মকর্তা, কর্মচারী,সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে অশ্রু ঝরা আবেগ ময় নিরব কন্ঠে ,বদলির জনিত বিদায় রাজস্ব সম্মাননা স্মারক বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ গন বলেন ,আমরা শিবপুরবাসী একজন অভিজ্ঞ কর্মকর্তাকে বিদায় দিতে হৃদয়ে কম্পন অনুভব করছি ,পুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলীম উদ্দিন একজন অভিজ্ঞ কর্মঠ ও জনবান্ধব কর্মকর্তা ছিলেন ,উনার শূন্যতা পুটিয়া ইউনিয়ন বাসী হয়তো অনুভব করবেন। আমরা আশা করি তিনি কর্মক্ষেত্র যথা স্থানে কর্ম ও সেবার মাধ্যমে জনসাধারণের ভালবাসার পাত্র হিসেবে গৌরব অর্জন অক্ষুন্ন রাখিবেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা বিভিন্ন অফিসার, কর্মকর্তা,সহযোগী,কর্মচারী ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ। পরিশেষে শিবপুর উপজেলা রাজস্ব প্রশাসন এর পক্ষ থেকে প্রধান অতিথি মোছাঃ ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার শিবপুর ও প্রধান বক্তা মুঃ আব্দুর রহিম সহকারী কমিশনার ( ভূমি) শিবপুর বদলির জনিত বিদায় রাজস্ব সম্মাননা স্মারক প্রদান এর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।

নরসিংদীর পুটিয়া ভূমি সহকারী কর্মকর্তা আলীম উদ্দিনকে বদলী জনিত সম্মাননা স্মারক প্রদান। Read More »

রামপালে নিরাপদ পানি নিশ্চিতকরণে ওয়ার্ল্ড ভিশনের এনজিও সমন্বয় সভা

মোঃ আকাশ উজ্জামান শেখরামপাল( বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের প্রত্যন্ত উপজেলা রামপালে সাদু পানির অভাবে জীবন যাপন হুমকির মুখে পড়েছে সেই সাথে দেশের অর্থনীতিতে ও পড়ছে এর নেতিবাচক প্রভাব, এই অঞ্চলের মানুষকে এ অভিশাপ থেকে মুক্তি দিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম সময়ের সাথে নিয়ে এসেছে নানাবিধ উদ্যোগ তারই ধারাবাহিকতায় “নিরাপদ পানি নিশ্চিতকরণে পরিকল্পনা বিষয়ক এনজিও সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে ।৪ এপ্রিল ( সোমবার)সকাল সাড়ে এগারোটায় রামপাল এরিয়া প্রোগ্রাম অফিসের মিলনায়তনে রামপাল এরিয়া কো-আডিনেশন সিনিয়র ম্যানেজার ফুলি সরকার”র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল এপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথোন চৌকিদার, চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া, প্রোগ্রাম অফিসার ইশিতা বৌরাগী, প্রোগ্রাম অফিসার পার্থ সাহা, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর প্রমুখঅনুষ্ঠানে লবণাক্ততা বৃদ্ধি ফলে সমস্যা এবং এর সমাধানে আলোচনা করা হয় এসময় বক্তব্য সিনিয়র ম্যানেজার বক্তব্যতিনি বলেন ওয়ার্ল্ড ভিশনবাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের ২০১৫ সাল থেকে রামপালে পথ চলা শুরু করেছে এবং ২০৩২ সাল পর্যন্ত কাজ করে যাবে এখানকার দরিদ্র ও হতদরিদ্র পরিবারের নারী শিশু দের জীবন মান উন্নয়নে কাজ করছে সেই সাথে এলাকায় তীব্র লবণ পানির হুমকি থেকে এই জনপদের মানুষকে নিরাপদ রাখতে সকল এনজিকে আহ্বান জানিয়ে বলেন আমাদের সকলকে একসাথে কাজ করে যেতে হবে । তাছাড়া পরিবেশ সুরক্ষিত রাখতেপ্লাস্টিক এবং পলিথিন দ্রব্য গুলো কিভাবে ব্যবহারে নিয়ন্ত্রণ করা যায় তা জনসচেতনতা সৃষ্টি করতে হবে এসময় আরো রামপাল এপির সকল কার্যক্রম তথ্যচিত্র আকারে প্রদর্শন করা হয় রামপাল উপজেলার প্রায়১৬ টি এনজিও এর প্রধানগন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরিশেষে উক্ত সমস্যা সমাধানের বিভিন্ন এনজিও প্রাধানদের পরমর্শ ও মতবিনিময় করা হয় ।

রামপালে নিরাপদ পানি নিশ্চিতকরণে ওয়ার্ল্ড ভিশনের এনজিও সমন্বয় সভা Read More »

ভাঙ্গুড়ায় কলেজে নৈশ প্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:মো:জাকারিয়া হোসাইন : পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে নৈশ প্রহরী পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগে স্থানীয় জনতার একাংশ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।সোমবার (৪ মে) দুপুরে উপজেলার চন্ডিপুর এলাকায় কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছে।বিক্ষোভকারীরা দ্রুত বিষয়টি তদন্ত করে সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।তবে অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনেই সম্পন্ন করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভাঙ্গুড়ায় কলেজে নৈশ প্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন Read More »