ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:মো:জাকারিয়া হোসাইন :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে নৈশ প্রহরী পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগে স্থানীয় জনতার একাংশ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।সোমবার (৪ মে) দুপুরে উপজেলার চন্ডিপুর এলাকায় কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছে।বিক্ষোভকারীরা দ্রুত বিষয়টি তদন্ত করে সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।তবে অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনেই সম্পন্ন করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

