Dhaka Edge

মে ২৩, ২০২৬

image_pdfimage_print

উখিয়া শহিদ মিনারে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং রামিসার ধর্ষণকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উখিয়া শহিদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গত ২২মে শুক্রবার বিকাল ৪টায়উক্ত কর্মসূচির আয়োজন করে সামাজিক, মানবিক ও যুব উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন Youth Organization for Social Development (YOSD)।মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, তরুণ সমাজ, সাংবাদিক ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ও কঠোর শাস্তির কোনো বিকল্প নেই।”অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৬টি সামাজিক, মানবিক ও যুব উন্নয়নমূলক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন—হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সিএইচআরডিএফ,ভোরের আলো ছাত্র ফাউন্ডেশন, দীপ্ত জাগরণ ফাউন্ডেশন, হাসিঘর ফাউন্ডেশন, ড্রিম ডান্স ক্লাব,লয়েল বাংলাদেশ, হার্ট সোসাইটি, আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাব, ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার, আল ইত্তেহাদ ছাত্র ও যুব ফেডারেশন,গার্ডেনিয়া ল্যাঙ্গুয়েজ কেয়ার, আল আমিন ফাউন্ডেশন, পালং প্রতিবন্ধীদের একতা সংগঠন,ম্যাজিক ইনিশিয়েটিভ এবং জাতীয় সাংবাদিক সংস্থা।

উখিয়া শহিদ মিনারে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। Read More »

নরসিংদীর শিবপুর ইটাখোলায় অবৈধ দোকান, বাস কাউন্টার উচ্ছেদ ও জরিমানা আদায়

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট হাইওয়ের ইটাখোলা মোড়ে ২২ইং মে, শুক্রবার,আসন্ন ঈদ-উল-আযহায় ঘরমুখো যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার উদ্দেশ্যে হাইওয়ে পুলিশ, শিবপুর মডেল থানা এবং সাসেক প্রকল্পের সংশ্লিষ্টদের নিয়ে মোহাম্মদ আবদুর রহীম,সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময়,সিলেট হতে ঢাকা অভিমুখী রাস্তার ধারে অবৈধভাবে বসা সকল দোকান সরিয়ে দেওয়া হয় এবং তাদের সাময়িকভাবে পূনবার্সনের জন্য সড়কের একটি জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে।সিলেট-ঢাকা অভিমূখী রাস্তার ধারে অননুমোদিত বিআরটিসি, রয়্যাল ও নীলাচল পরিবহনের টিকেট কাউন্টার স্থানান্তর করে প্রায় ২০০ ফিট দূরে নিয়ে যাওয়া হয়। এতে সিলেট-ঢাকা অভিমূখী যানবাহনের ট্র্যাফিক জ্যাম থাকবেনা। ঢাকা-সিলেট অভিমূখী রাস্তার পাশের যাত্রীসেবা বাসের কাউন্টার সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া যত্রতত্র যাত্রী উঠানামা না করে সে জন্য সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে।হাইওয়ে থানার ওসিকে রাস্তার ধারে অবৈধভাবে যাতে দোকান না বসে সেজন্য নিয়মিত মনিটরিং করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় দুটি ট্র্যাক উল্টা পথে চলাচল করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ তে ০২ টি মামলায় ২৫০০,টাকা জরিমানা করা হয়।

নরসিংদীর শিবপুর ইটাখোলায় অবৈধ দোকান, বাস কাউন্টার উচ্ছেদ ও জরিমানা আদায় Read More »

কুমিল্লায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই শ্লোগান সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় কুমিল্লা নগরীর মনোহরপুর শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মায়ের বাড়ীতে এ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী ডি এন চ্যাটার্জী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্রনাথ বসু ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট কিশোর কুমার বসু রায় চৌধুরী।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দুলাল নন্দী, মহানগর পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি অমল দত্ত ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক পিংকু চন্দ, জেলা কমিটির সহ-সভাপতি ডাঃ তপন ভৌমিক, জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নন্দন চৌধুরী, কুমিল্লা ব্রাহ্মণ সংসদ জেলা কমিটির সভাপতি চঞ্চল চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি অচিন্ত্য দাশ টিটু ও সহ-সভাপতি দীলিপ কুমার নাগ কানাই, জেলা কমিটির পূজা বিষয়ক সম্পাদক চন্দন চক্রবর্তী, মুরাদনগর উপজেলার ৪নং পূর্বধইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকলাল দেবনাথ, দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ প্রাণকৃষ্ণ আচার্য্য, বরুড়া উপজেলার শাখার সদস্য সচিব রাজিব দত্ত, মুরাদনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রামপ্রসাদ দেব, বুড়িচং উপজেলা শাখার প্রতিনিধি শম্ভু চৌধুরী, তিতাস উপজেলার শাখার সাধারণ সম্পাদক ডাঃ ননী চন্দ্র দেবনাথ, আদর্শ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মধুসূদন রায়, দেবীদ্বার উপজেলার প্রতিনিধি জীবন দাস, আদর্শ সদর দক্ষিণ উপজেলার সভাপতি ড. কিরণ বৈদ্ব, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, লালমাই উপজেলা শাখার সভাপতি পুলিন ভৌমিক, চান্দিনা প্রেসক্লাব সভাপতি রনবীর ঘোষ কিংকর, চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিমাই মজুমদার, নাঙ্গলকোট উপজেলা শাখার নেতা জীবন কৃষ্ণ গোস্বামী, মেঘনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক দয়াল চন্দ্র রায় ও হোমনা উপজেলা শাখার নেতা লায়ন চন্দন লাল রায় প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিগণ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার।ওই অনুষ্ঠানের শুরুতে বেদপাঠ ও গীতা পাঠ করেন শ্রী বাসুদেব চক্রবর্তী।ওই সভায় বক্তারা বলেন- আজকের এই বর্ধিত সভা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শুধু একটি ধর্মীয় সংগঠন নয়; এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, ঐক্য ও সামাজিক দায়িত্ববোধের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। বাংলাদেশ হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। আমরা বিশ্বাস করি— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আর এই চেতনাকে ধারণ করেই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দেশের হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কাজ করে যাচ্ছে।সভায় বক্তারা আরও বলেন- বর্তমান সময়ে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সামাজিক অবক্ষয়, গুজব, সাম্প্রদায়িক অপশক্তি ও বিভেদ সৃষ্টিকারী অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের উসকানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার পথেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। আমাদের পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধই হবে আগামী দিনের শক্তি। আসুন, বিগত দিনের সকল ভেদাভেদ, সংকীর্ণতা ও মতপার্থক্য ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও মানবিক বাংলাদেশ গঠনে একযোগে কাজ করি। তারাও আরও বলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গঠনতন্ত্র অনুসারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা কমিটি গঠন করা হবে। জেলা কমিটিতে ত্যাগী ও পুরাতন নেতৃত্বের পাশাপাশি নতুন নেতৃত্ব রাখতে হবে।

কুমিল্লায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত Read More »

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন মাননীয় প্রধানমন্ত্রী

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী।চেক হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে এই অর্থ বণ্টন করা হবে। প্রত্যেক পরিচ্ছন্ন কর্মী ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্ন কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এই আর্থিক সহায়তা উৎসাহ ও প্রেরণা জোগাবে। এছাড়া তিনি আমাদের পরিচ্ছন্ন কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করে দিচ্ছেন। তাঁর এই উদ্যোগ চট্টগ্রাম শহরকে ক্লিন সিটি হিসেবে গড়তে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এর আগে এবছরের ঈদুল ফিতর উপলক্ষেও পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন মাননীয় প্রধানমন্ত্রী Read More »

ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ৬ জুনসভাপতি পদে লড়ছেন জামিল হায়দার টুটুল গরুর গাড়ি মার্কা প্রতীকে

মোঃ দেলোয়ার হোসেন ডিস্ট্রিক্ট ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল আগামী ৬ জুন, ২০২৬ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে পুরো নির্বাচনী পরিবেশ।এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামিল হায়দার টুটুল। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সমাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি স্থানীয় ব্যবসায়ীদের কাছে সুপরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের মতে, জামিল হায়দার টুটুল একজন সৎ, নম্র, ভদ্র ও বিনয়ী ব্যক্তি। ব্যবসায়ী সমাজের কল্যাণে তার ইতিবাচক ভূমিকা এবং গ্রহণযোগ্যতা তাকে নির্বাচনে শক্ত অবস্থানে রেখেছে বলে মনে করছেন অনেকে।স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ধনবাড়ীর ব্যবসায়ীদের নিরাপত্তা, অধিকার ও স্বার্থ রক্ষায় সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন জামিল হায়দার টুটুল। ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকা এবং যেকোনো সমস্যা সমাধানে এগিয়ে আসার কারণে তিনি ব্যবসায়ী মহলে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন। অনেকেই মনে করছেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার মতো যোগ্য ও নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম।নির্বাচন প্রসঙ্গে মোঃ জামিল হায়দার টুটুল বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সমিতির উন্নয়ন এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে অংশ নিয়েছি। ভোটাররা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।”তিনি আরও বলেন, সমিতির সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার আদায় এবং একটি আধুনিক ও কার্যকর ব্যবসায়ী সংগঠন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ৬ জুনসভাপতি পদে লড়ছেন জামিল হায়দার টুটুল গরুর গাড়ি মার্কা প্রতীকে Read More »

নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন ড.আব্দুল মঈন খান

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদী সদর উপজেলার তিনটি ইউনিয়ন (আমদিয়া,মেহেরপাড়া,পাঁচদোনা সংসদীয় আসন-২, আংশিক) এর গরীব, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে পবিত্র ঈদ-উল -আযহা,উপলক্ষে ২২ইং মে শুক্রবার ভিজিএফ চাল,শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। উক্ত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড.আব্দুল মঈন খান,মাননীয় সংসদ সদস্য, নরসিংদী -২ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসমা জাহান সরকার, উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর, নরসিংদী। #এছাড়া আমদিয়া ইউনিয়নের একটি উন্নয়ন প্রকল্প সরজমিন পরিদর্শন করা হয়।স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন ড.আব্দুল মঈন খান Read More »