Dhaka Edge

ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ৬ জুনসভাপতি পদে লড়ছেন জামিল হায়দার টুটুল গরুর গাড়ি মার্কা প্রতীকে

image_pdfimage_print

মোঃ দেলোয়ার হোসেন ডিস্ট্রিক্ট ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল

আগামী ৬ জুন, ২০২৬ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে পুরো নির্বাচনী পরিবেশ।এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামিল হায়দার টুটুল। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সমাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি স্থানীয় ব্যবসায়ীদের কাছে সুপরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের মতে, জামিল হায়দার টুটুল একজন সৎ, নম্র, ভদ্র ও বিনয়ী ব্যক্তি। ব্যবসায়ী সমাজের কল্যাণে তার ইতিবাচক ভূমিকা এবং গ্রহণযোগ্যতা তাকে নির্বাচনে শক্ত অবস্থানে রেখেছে বলে মনে করছেন অনেকে।স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ধনবাড়ীর ব্যবসায়ীদের নিরাপত্তা, অধিকার ও স্বার্থ রক্ষায় সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন জামিল হায়দার টুটুল। ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকা এবং যেকোনো সমস্যা সমাধানে এগিয়ে আসার কারণে তিনি ব্যবসায়ী মহলে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন। অনেকেই মনে করছেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার মতো যোগ্য ও নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম।নির্বাচন প্রসঙ্গে মোঃ জামিল হায়দার টুটুল বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সমিতির উন্নয়ন এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে অংশ নিয়েছি। ভোটাররা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।”তিনি আরও বলেন, সমিতির সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার আদায় এবং একটি আধুনিক ও কার্যকর ব্যবসায়ী সংগঠন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *