Dhaka Edge

মে ৩১, ২০২৬

image_pdfimage_print

সাবমেরিন দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে ভারত

ভারত মহাসাগরের কাছাকাছি পাকিস্তান এবং চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ঠেকাতে নিজেদের সাবমেরিন সক্ষমতা বাড়াচ্ছে ভারতীয় নৌবাহিনী। শনিবার এক সাক্ষাৎকারে ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছেন দেশটির নৌবাহিনী-প্রধান অ্যাডমিরাল দীনেশ কে. ত্রিপাঠী। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ভারতের নৌবাহিনী-প্রধান বলেন, “ভারত মহাসাগর এলাকায় কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং বৃহত্তর বহিঃআঞ্চলিক উপস্থিতি দিন দিন বাড়ছে এবং এ ব্যাপারে আমরা পুরেপুরি সজাগ ও সচেতন। ওই অঞ্চলে বাইরের শক্তির ক্রমবর্ধমান উপস্থিতি আমাদের ‘সহযোগিতার যুগ’ থেকে ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতার যুগে’ নিয়ে যাচ্ছে।” উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইন্দো-প্রশান্ত সমুদ্র অঞ্চলে চীন এবং পাকিস্তানের সহযোগিতা ও যৌথ তৎপরতা বাড়ছে। সম্প্রতি চীনের তৈরি চারটি ডিজেল-ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন অন্তর্ভুক্ত হয়েছে পাকিস্তানের নৌবাহিনীতে। গত মাসে চীন এবং পাকিস্তান— উভয় দেশের সেনাবাহিনী এক যৌথ বিবৃতিতে দিয়েছে এ ঘোষণা। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অ্যাডমিরাল ত্রিপাঠী বলেন, ‘একটি পেশাদার সামুদ্রিক বাহিনী হিসেবে ভারতীয় নৌবাহিনী তার আশপাশের সমস্ত আঞ্চলিক ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। আমাদের কর্মপন্থা কঠোরভাবে সক্ষমতাভিত্তিক এবং হুমকি-সচেতন।’ ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে সরকারিভাবে প্রজেক্ট ৭৫ ইন্ডিয়া (পি ৭৫-আই) নামে নতুন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে উল্লেখ করে পিটিআইকে অ্যাডমিরাল ত্রিপাঠী বলেন, ‘এই প্রকল্পের আওতায় ভারতীয় নৌবাহিনীতে শিগগিরই অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিসম্পন্ন ৬টি সাবমেরিন এবং ২ শতাধিক যুদ্ধজাহাজ যুক্ত হবে। ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থায়নে এসব সাবমেরিন এবং যুদ্ধজাহাজ তৈরি করবে নৌবাহিনীর প্রকৌশলী টিম। আমরা আত্মনির্ভরতা নীতির ভিত্তিতে ভারতের প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করতে আমরা ‘আত্মনির্ভরতা’ নীতির ওপর জোর দিচ্ছি।’

সাবমেরিন দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে ভারত Read More »

যুদ্ধে নতুন কৌশলী ইরান

ইরানি জনগণের অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত না হলে কোনো চুক্তি অনুমোদন পাবে না। ইরান ইতোমধ্যে তার শত্রুদের একটি বড় ও ঐতিহাসিক সংঘাতে পিছু হটতে বাধ্য করছে বলে মন্তব্য করেছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, সামরিক সক্ষমতার পাশাপাশি জাতীয় ঐক্য ও জনগণের দৃঢ় অবস্থানই সাম্প্রতিক সাফল্যের মূল কারণ। খবর, তাসনিম নিউজ এজেন্সি’র।রবিবার (৩১ মে) ভার্চুয়াল সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন। গালিবাফ বলেন, ক্ষেপণাস্ত্র ও নৌযুদ্ধের ময়দান থেকে শুরু করে দেশজুড়ে জনসমাবেশ, সব ক্ষেত্রেই ইরানের নেতৃত্ব ও ব্যবস্থাপনার ইতিবাচক ফলাফল প্রতিফলিত হচ্ছে। তিনি আরও বলেন, যুদ্ধ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রুরা সামরিক ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর এখন অর্থনৈতিক চাপ ও গণমাধ্যম প্রচারণার মাধ্যমে বিভাজন সৃষ্টি করে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে।সামরিক শক্তি, জনসমর্থন, কূটনীতি এবং জনগণের সেবা, এই চারটি ক্ষেত্রকে এই সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছেন গালিবাফ। পাশাপাশি, ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাধ্যমে অর্জিত সাফল্যকে কূটনীতির মাধ্যমে রাজনৈতিক ও আইনি অর্জনে রূপান্তর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি জোর দিয়ে বলেন, প্রতিপক্ষের বক্তব্য বা প্রতিশ্রুতির ওপর ইরান আস্থা রাখে না। বাস্তব ও স্পষ্ট অর্জনই তেহরানের কাছে গ্রহণযোগ্য মানদণ্ড।

যুদ্ধে নতুন কৌশলী ইরান Read More »

“নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। পবিত্র ঈদুল আযহা-২০২৬ ইং ৩০ মে, শনিবার,পরবর্তী পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগি করে নিতে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত্রে নরসিংদী জেলা পুলিশ লাইন্সে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-১; ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৫; মনজুর এলাহী, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৩, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা ও সেলিনা সুলতানা নিশিতা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ইসরাত জাহান কেয়া, বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কাজী ইয়াসিন হাবিব, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা,তোফাজ্জল হোসেন। এছাড়া জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানের শুরুতে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার, মোঃ আবদুল্লাহ্‌-আল-ফারুক মহোদয় উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় উৎসবের দিনগুলোতেও অনেকে পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত হন। তাই এ ধরণের আয়োজন সকল পুলিশ সদস্যের মাঝে কাজের ক্লান্তি দূর করে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং পারস্পরিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে।পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আগত শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পরিবেশিত গান দর্শকদের মুগ্ধ করে। গান পরিবেশন শেষে আয়োজিত লটারির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীদের উৎসাহ উদ্দীপনা ধরে রাখতে উপহারের তালিকায় ছিল বৈচিত্র।সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে নরসিংদী জেলা পুলিশের এই বর্ণিল ও সফল আয়োজনের সমাপ্তি ঘটে।

“নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত Read More »

মানবিক সেবা ও শিক্ষার আলো ছড়াতে ধনবাড়ীতে ‘আব্দুল মতিন হিরো মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’র শুভ উদ্বোধন

ক্রাইম রিপোর্টার: মোঃ দেলোয়ার হোসেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মিয়াবাড়ী মুসুদ্দি পূর্বপাড়ায় মানবিক সেবা, সমাজকল্যাণ ও শিক্ষার প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘আব্দুল মতিন হিরো মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা ও মানবিক সেবার সমন্বয়ে গড়ে ওঠা এ ধরনের উদ্যোগ সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করতে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি এ.আর.এম. আলিফ (সুমন)। তিনি বলেন, সমাজের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের কল্যাণে নিবেদিত এ ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন হিরো মিয়া তার বক্তব্যে বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মের মাঝে জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করাই এই ফাউন্ডেশন ও লাইব্রেরি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ধনবাড়ী থানা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানবিক মূল্যবোধ, শিক্ষা বিস্তার এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। তারা ফাউন্ডেশনের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও ব্যাপক জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে ফাউন্ডেশন ও লাইব্রেরির সার্বিক সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মানবিক সেবা ও শিক্ষার আলো ছড়াতে ধনবাড়ীতে ‘আব্দুল মতিন হিরো মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’র শুভ উদ্বোধন Read More »

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ শাহাদাত বার্ষিকী উদযাপন

তমসুলতানা পারভিন মিষ্টি ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি। পাবনা জেলার ঈশ্বরদী থানা তে ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক মে,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখাসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন বিকেল পাঁচটায় ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। সেই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী ও আটঘরিয়া গণ মানুষের নেতা মোঃ জাকারিয়া পিন্টু। সাথে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, বণিক সমিতির সভাপতি নান্নু হোসেন, সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার তৌফিক হাসান সোহেল, সহ উপজেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা পারভিন মিষ্টি, পৌর ৫ নং ওয়ার্ডের সভানেত্রী মৌসুমী, ৯ নং ওয়ার্ডের সভানেত্রী স্মৃতি,৬ নং ওয়ার্ড সভানেত্রী মিলি, সহ মিরা সনিয়া সহ আরো অনেকেই জাকারিয়া পিন্টু বলেন এই পর্যন্ত ঈশ্বরদীর বিএনপি সকল কর্মসূচি এবং সকল দায়িত্ব পালন করেছি ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে দোয়া চেয়ে ঐক্য জোট হয়ে কাজ করার আহ্বান জানান। পরিশেষে দোয়ার মধ্য দিয়ে তবারক বিতরণ করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ শাহাদাত বার্ষিকী উদযাপন Read More »

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক ফ্যাক্টরী, বসত ঘরে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসংদীর শিবপুরের কারারচরে প্লাস্টিক কারখানা ও বশত ঘর দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ৩১ মে রবিবার রাত চারটার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর সুলতানা ফিলিং স্টেশন এর সামনে ভাই ভাই প্লাস্টিক কারখানা, প্লাস্টিকের বিভিন্ন মালামালসহ দুটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে নরসিংদী সদর, শিবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে, জানা যায়, কারখানাতে কোন লোকজন ছিল না।ঈদের ছুটি ছিল। কারখানাও বন্ধ ছিল। রবিবার রাত চারটার দিকে কারখানার আশপাশের লোকজন কারখানায় আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার করে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়।কারখানার মালিক শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর গুপ্ত পাড়ার মাতু মিয়ার ছেলে মোঃ মোস্তফা মিয়া জানান, ঈদের ছুটির কারণে তার কারখানা বন্ধ ছিল।কারখানার সাথেই তার দুটি টিনসেড বসত ঘর ছিল। সেখানে কেউ ছিল না। রবিবার রাত চারটার দিকে আমি খবর পাই আমার কারখানা ও ঘরে আগুন লেগেছে। আগুনে আমার কারখানা ও ঘর পুড়ে যায়। এতে আমার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমার ধারণা দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। শিবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম উৎপল জানান, রবিবার রাত চারটায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতির ধারণা করা হচ্ছে। কি কারনে আগুন লেগেছে, তা তদন্তের পর বলা যাবে। শিবপুর মডেল থানার এসআই কামরুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি।আগুন লাগার কারণ তদন্তের পর বলা যাবে।

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক ফ্যাক্টরী, বসত ঘরে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি Read More »