Dhaka Edge

জুন ৩, ২০২৬

image_pdfimage_print

মতলবে প্রিয় বন্ধুর জন্য এ নেগেটিভ রক্তের জরুরি আবেদন

তাপস চন্দ্র সরকার।। “মানুষ মানুষের জন্য, বন্ধু বন্ধুর জন্য”—এই মানবিক শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক প্রিয় বন্ধুর জীবন বাঁচাতে এ নেগেটিভ (A-) রক্তের জরুরি আবেদন জানিয়েছে এসএসসি ’৯৫ ব্যাচের সহপাঠীরা।জানা গেছে, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও প্রিয় বন্ধু জনাব বাহাউদ্দিন বর্তমানে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী শনিবার তাঁর একটি গুরুত্বপূর্ণ অপারেশন অনুষ্ঠিত হবে।চিকিৎসার এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এ নেগেটিভ (A-) গ্রুপের রক্ত জরুরি ভিত্তিতে প্রয়োজন হওয়ায় সহপাঠী ও স্বজনরা মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। রক্তের এই বিরল গ্রুপের প্রয়োজনীয়তা থাকায় দ্রুত সহায়তা না পেলে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হতে পারে বলে জানা গেছে।এসএসসি ’৯৫ ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, একজন মানুষের জীবন রক্ষায় রক্তদানই সবচেয়ে বড় মানবিক উপহার। তাই যাঁদের এ নেগেটিভ রক্তের গ্রুপ রয়েছে, তাঁদের এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।তারা আরও বলেন, বন্ধুত্বের প্রকৃত অর্থই হলো বিপদের সময় পাশে দাঁড়ানো। সবার সহযোগিতা ও দোয়ায় বাহাউদ্দিন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এমনটাই প্রত্যাশা।যোগাযোগ:📞 +880 1623-387354📞 +880 1673-969676সংশ্লিষ্টরা সকলের কাছে আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।ধন্যবাদান্তেমতলব এসএসসি ’৯৫ ব্যাচ, চাঁদপুর।

মতলবে প্রিয় বন্ধুর জন্য এ নেগেটিভ রক্তের জরুরি আবেদন Read More »

বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম। চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের আসন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ০৩ জুন ২০২৬ বুধবার , বিকাল ৩.০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরস্থ দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।উন্মুক্ত আলোচনার মাধ্যমে আসন্ন ম্যাচকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দর্শকসেবা, ভিআইপি মুভমেন্ট, জরুরি সেবা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত Read More »

দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ১৩৮তম বর্ষপূর্তি উৎসব ৪ জুন

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা। “সত্যের চেয়ে উচ্চতর ধর্ম নেই”— এই চিরন্তন আদর্শকে সামনে রেখে দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ১৩৮তম বর্ষপূর্তি উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আগামী ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় কুমিল্লা ক্লাব মিলনায়তনের ৫ম তলায় বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের সূচনা হবে। অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- দ্য থিওসোফিক্যাল সোসাইটির প্রেসিডেন্সিয়াল রিপ্রেজেনটেটিভ ফর বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী।এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন- আমেরিকা ইউনাইটেড রিলিজিয়ন্স ইনিশিয়েটিভ (URI)-এর বাংলাদেশ প্রতিনিধি, ধর্মতত্ত্ব গবেষক ও গ্রন্থকার ড. মোহাম্মদ আবদুল হাই।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের আহ্বায়ক অধ্যক্ষ তাপস কুমার বকসী।আয়োজকরা জানান, মানবকল্যাণ, ভ্রাতৃত্ববোধ, আধ্যাত্মিক জাগরণ ও ধর্মীয় সম্প্রীতির আদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে সোসাইটিটি দীর্ঘ ১৩৮ বছর ধরে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সোসাইটির সদস্য, শুভানুধ্যায়ী ও সুধীজন যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।অনুষ্ঠানটি সফল ও সার্থক করতে আয়োজক কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।

দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ১৩৮তম বর্ষপূর্তি উৎসব ৪ জুন Read More »

মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত|-

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ও বাংলাদেশের একমাত্র মানবতার নিবন্ধিত রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের উপস্থিতিতে ঈদ পরবর্তী মত বিনিময় সভা মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম মহানগর অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে| উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী প্রকৃত ধারার গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও একুশে পদক প্রাপ্ত তাফছিরুল কোরআন মাশাহিদুলে ঈমানের প্রনেতা, পবিত্র বোখারী শরীফের বাংলা ব্যখ্যাগ্রন্থ তাফহিমুল বোখারি শরীফের প্রণেতা, ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত, পীরে হাক্কানী, ওলিয়ে রাব্বানী- হজরত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ , প্রধান উপদেষ্টাঃ- বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।আল্লামা ইমাম হায়াত দেশ, ধর্ম, গণতন্ত্র ও জীবনের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান| তিনি বলেন, “একমাত্র মানবতার রাজনীতিই পারে রাষ্ট্র ও গণতন্ত্রকে রক্ষা করতে|” তিনি বলেন, দেশের মজলুম ও বিক্ষুব্ধ মর্মাহত জনগণ এখন নিরাপত্তাহীনতায় আছে| বর্তমান পরিস্থিতিতে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী মব সন্ত্রাসের প্রভাব, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে চরম হুমকির মুখে ফেলেছে| কেউ ঈমানসম্মতভাবে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবীকে না চিনলে না বুঝলে তাকে হত্যা নয় জ্ঞান ও ভালোবাসার মাধ্যমে বুঝাতে হয়| আর ওয়াবি সালাফি মদুদিবাদ তালেবান ইত্যাদি মোনাফেকি দল মূলতঃ নিজেরাই শাণে রেসালাতের দুশমন, ওদের বাতিল আকিদা কথা ও কাজ সবকিছুই শাণে রেসালাতের বিপরীত| এমনকি শাণে রেসালাতে বিদ্বেষমূলক অবমাননা করলেও তাকে খুন করা ইসলামের শিক্ষা নয়, ইসলামের একমাত্র শিক্ষা মিথ্যা ও শত্রুতার জ্ঞান ভিত্তিক আদর্শিক মোকাবিলার মাধ্যমেই সত্যের দুশমনদের ষড়যন্ত্র প্রতিহত করা|হত্যা করে শাণে রেসালাতের বিরুদ্ধে বিদ্বেষমূলক অবমাননা কখনোই বন্ধ করা যায় নাই যাবে না| আল্লামা ইমাম হায়াত বলেন, কথায় কথায় খুন করার কথা বলা ও হত্যাযজ্ঞ ঘটানো প্রাণাধিক প্রিয়নবীর শাণে অবমাননা এবং ইসলামকে কলংকিত ও ধ্বংস করার এক জঘন্য ষড়যন্ত্র| সত্য ও মানবতার বিরুদ্ধে মিথ্যা-অবিচারের ধারক বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদি অপশক্তির একক গোষ্ঠীবাদি দস্যুতন্ত্রের যুদ্ধের মুখে দুনিয়াব্যাপী খুন-ক্ষুধা-সন্ত্রাস-হিংস্রতা-পরাধীনতা-অধিকারহীনতা -নির্মম ধ্বংসযজ্ঞে অন্তহীন আতংক-ক্রন্দন-হাহাকার-আর্তনাদ থেকে মুক্তির একমাত্র উপায় সর্বজনীন মানবতার মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত (representative authority of life & state & world of universal humanity, given by beloved holy Rasul ) গড়ে তোলার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমেই ফিরে আসতে পারে সত্য ও মানবতার সার্থক ঈদ| ঈমান-দ্বীন রক্ষায় এবং মিল্লাত ও মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মুক্ত মানবতার অখন্ড বিশ্বব্যবস্থার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহবান|মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস ১০ ই মহররম শাহাদাতে কারবালা দিবস সকল ইউনিটে সফল ভাবে পালন করতে সকলকে আহবান জানিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, মিথ্যা-অবিচার – স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস |বদর ওহোদ কারবালার পক্ষ ও বিপক্ষ এবং শিক্ষা চেতনা এক ও অভিন্ন উল্লেখ করে তিনি বলেন, মহামান্য খোলাফায়ে রাশেদীন, মকবুল সাহাবায়ে কেরাম, সত্যের ইমামবৃন্দ ও মহান আওলিয়াকেরাম যুগ থেকে যুগান্তরে চিরন্ত্রন সত্যের ধারাবাহিকতা যাদের পূর্ণাংগ পথ ও দিশা থেকে বিচ্যুত হয়ে অপশক্তির বিনাশী প্রক্রিয়ায় আত্মসমর্পনই সত্য ও মানবতার বিপর্যয়ের প্রধান কারণ| তিনি বলেন, মহান শাহাদাতে কারবালার নির্দেশনায় তথা পবিত্র কলেমার দিকদর্শনে এবং ন্যায় অন্যায়ের মানবিক মাপকাঠিতেই জীবন ও দুনিয়ার ইতিহাসের সব ঘটনা ও আবর্তন বিবর্তন বিচার ও মূল্যায়ন করতে হবে না হয় সত্য ও জীবনের বিরূদ্ধে অপশক্তির অন্যায় অবিচার-পাশবতা স্বৈরচারের প্রক্রিয়ায় আত্মসমর্পন হবে এবং অপশক্তিই বিজয়ী থাকবে|দয়াময় আল্লাহতাআলার অপার রহমতে দুনিয়ায় মানব জীবনে মহান প্রিয়নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমনের দান ও লক্ষ্য বাস্তবায়নে শাহাদাতে কারবালার শিক্ষা ও নির্দেশনায় দুনিয়াব্যাপী বিরাজমান মিথ্যা-অবিচার-জুলুম-শোষণ ভিত্তিক একক গোষ্ঠিবাদী রাষ্ট্রব্যবস্থা ও জীবন বিধ্বংসী বিশ্বব্যবস্থার কবল থেকে মুক্তির লক্ষ্যে সত্য-সুবিচার-মানবতা-অধিকার ভিত্তিক সর্বজনীন মানবিক সমাজ-রাষ্ট্র-বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার গ্রহনের জন্য ইমাম হায়াত সবার প্রতি আহবান জানান|শুভেচ্ছায়শেখ রায়হান রাহবারমহাসচিব, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশWorld humanity revolutionমোবাইলঃ ০১৭৮৬ ২৭ ২৮ ২৯

মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত|- Read More »

সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, ১/১১ সরকার আমলে গ্রেপ্তারকৃত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, সাদা মনের মানুষ এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন (৯০)ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার,২৩ মে,২০২৬, ৫.৩০ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, কন্যা, স্ত্রী সহ অগণিত শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী রেখে গেছেন।প্রয়াত প্রবীন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের প্রয়ানে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পাঁচ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গসংগঠন এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাংবাদিক,মানবাধিকার সংগঠনের পক্ষথেকে সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়নের প্রয়াণে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এক যৌথ বিবৃতিতে প্রবাসী নেতৃবৃন্দের মাঝেড.নুরান নবী,এম এ সালাম,ড.প্রদীপ রন্ধন কর,হাজী শফিকুল আলম,ড.বামন দাস বসু,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,রমেশ নাথ,আখতার হোসেন,সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, ডা. মোহাম্মদ আলী মানিক ,মাহবুবুর রহমান মিলন,ওসমান গনি,বিশ্বজিত সাহা,সুহাস বড়ুয়া হাসু,সাংবাদিক হেলাল মাহমুদ,দেওয়ান বজলুর চৌধুরী,এ্যাডভোকেট শাহ মো: বখতিয়ার আলী, রানা হাসান মাহমুদ,কৃষিবিদ আশরাফুজ্জামান, জালাল উদ্দিন রুমী, জাহাঙ্গীর হোসেন, প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, ড. আরেফ চৌধুরী রুবেল, ইসলাম উদ্দিন পংকি,নুরুল ইসলাম বাংগালি,আবদুস শহিদ নান্নু,নূর আলম চৌধুরী, শিরিন আক্তার দীবা, মুজাহিদুল ইসলাম, মাহবুবুর রহমান টুকু,এম এ করিম জাহাঙ্গীর, ফরিদ আলম,শহীদ হাসান, ডা. আব্দুল বাতেন, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশাহ, চন্দন দত্ত, মিসবাহ আহমমেদ,এ্যাডভোকেট আব্দুর রহমান মামুন, কাজী কয়েস আহমেদ, আবুল মনসুর খাঁন, ডেনী চৌধুরী, ওহিদুর রহমান মুক্তা,শরাফ সরকার, আলমগীর ভূঁইয়া,মুজিবুল মাওলা, মোস্তফা কামাল পাশা,আজিজুর রহমান সাবু, আসাফ মাসূক,আতাউল গণি আসাদ, আলী হোসেন গজনবী, সামসূল আবেদীন,আকতার আহমেদ চৌধুরী,কামাল উদ্দিন,আমীনূল ইসলাম কলিন্স, রেজাউল করিম চৌধুরী, নূর নবী চৌধুরী, শাহান চৌধুরী,হারুন আহমেদ, রফিকুল ইসলাম পাটোয়ারী,আলাউদ্দিন জাহাঙ্গীর, মীর নিজামুল হক,মইনুল হোসেন,নূরুল আফসার সেন্টু, নুরুল আমিন কোতোয়াল,নূরে আলম চৌধুরী,শামীমা তরফদার সূইটি, খোরশেদ খন্দকার,গাজী মো: আলী লিটু, আজহারুল ইসলাম লিটন, ইকবাল কবির, আব্দুল মালেক,মহসিন রিপন, রফিকুল ইসলাম খাঁজা, “কায়কোবাদ খাঁন, সূজন আহমেদ সাজু,এম আনোয়ার, হোসেন সোহেল রানা, কাজী আজিজুল হক খোকন, জুয়েল আহমেদ, এম এ আলম বিপ্লব,তৌহিদ রুহেল চৌধুরী,আবুল কাশেম, টিটু রহমান, আনোয়ার হোসেন,কবি এবিএম সালেহ উদ্দিন,মো:নাসির, বীর মুক্তিযোধা আব্দুল মুকিত চেীধুরী ,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ,বীরমুক্তিযোদ্ধা শওকত আকবার রিচি,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি,বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু , বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা জুয়েল মোহাম্মদ জামাল , বীর মুক্তিযোদ্ধা মুন্সি বশির উদ্দিন ,আক্তার হোসেন, জামাল হোসেন, শাহিদুল ইসলাম,ইলিয়ার রহমান,সুবল দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন জলিল, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূইয়া,আশরাফ উদ্দিন , মোল্লা মাসুদ, ইঞ্জি:মিজানুল হাসান, দেলোয়ার হোসেন মোল্লা, টি মোল্লা, উৎফত মোল্লা, জেসমিন আক্তার কহিনুর,আয়েশা আক্তার রুবি,আব্দুল মোসাবির,দেওয়ান সাহেদ চৌধুরী,নুরে আলম জিকু,হাজী আনোয়ার হোসেন লিটন,ফিরোজ আহমেদ কল্লোল,,সিবুল মিয়া, নাদের আলী মাষ্টার,রহিমুজ্জামান সুমন, রিণ্টু লাল দাস, ফরিদা আরভি, আতাউর রহমান তালুকদার, হেলেমউদ্দিন, ইফজাল চৌধূরী, জামাল বস্ক, আলীমউদ্দিন, শারমিন তালুকদার, রাহিমুল হুদা, রুমানা আখতার ,ইঞ্জি: হাসান,মনজুর চৌধূরী,শেখ জামাল হোসেন, মো:মাঈনুদ্দিন, মিজানুর চৌধূর,হুমায়ন আহমেদ চৌধুরী,আরিফুর রহমান আরিফ,ফজলুল কদের চৌধুরী আদর, কামাল হোসেন মিঠু,দেলওয়ার মানিক,জাহাংগীর কবির,গোলাম ফারুক,তারেকুল হায়দার চৌধুরী,মোঃনাজের,নাজিম উদ্দিন,নবীচৌধুরী,শাহজাহান চৌধুরী,এরশাদ ওয়ারেস,মোঃফুরকান.মাসুদ সিরাজী,মহিউদ্দিন খোকন,ইয়াসমিন ফাত্তাহ ঝরনা ও রুমো চৌধুরী প্রমুখ সহসপ্রবাসের বিভিন্ন শ্রেণীপেশার গন মানুষ ।

সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক Read More »

ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম। চট্টগ্রাম পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালের পরিচালনার দ্বিতীয় বারের মতো এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পটিয়া হাবিলাসদ্বীপ গৌর গোবিন্দ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, হাবিলাসদ্বীপ জনকল্যাণ সমিতির সভাপতি, হাবিলাসদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক সভাপতি সমাজসেবক শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল। ব্যক্তিগত জীবনে ত্রিদিব কুমার দত্ত শিমুল চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের (স্হানীয় সরকার শাখা) প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন সততা ও নিষ্ঠার সাথে। ইতিপূর্বে ত্রিদিব কুমার দত্ত শিমুল একাধিকবার উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি হাবিলাসদ্বীপ বালক উচ্চ বিদ্যালয় ও হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য। সেই সুবাদে তিনি হাবিলাসদ্বীপ বালক ও হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে দীর্ঘ দিন জড়িত রয়েছেন।এছাড়াও তিনি হাবিলাসদ্বীপ ইউনিয়নের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে এলাকায় দীর্ঘ দিন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছেন। হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় নবনির্বাচিত সভাপতি ত্রিদিব কুমার দত্ত শিমুল উনাকে পুনরায় সভাপতি নির্বাচিত করার চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম ও নির্বাচিত করানোর সাথে যুক্ত সংশ্লিষ্ট সকল ব্যক্তিও প্রতিষ্ঠান কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন।

ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত Read More »

নরসিংদীর রায়পুরায় বীরশেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ম্যুরাল বাংলার ঈগল এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সন্তান বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান-এর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে নরসিংদীর রায়পুরায় পুননির্মিত নান্দনিক স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ জুন) সকালে রায়পুরার মতিউর নগর (সাবেক রামনগর) এলাকায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মিত দৃষ্টিনন্দন এ ম্যুরালটির ফলক উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে জেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আ. মান্নান, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নরসিংদীর রায়পুরায় বীরশেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ম্যুরাল বাংলার ঈগল এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত Read More »

‎কালাডেবা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের আংশিক কমিটি গঠন

:‎‎নিজস্ব প্রতিবেদক রামগড় ‎রামগড়ের ঐতিহ্যবাহী কালাডেবা ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের স্মৃতিচারণ, সৌহার্দ্য বিনিময় আর মাদ্রাসার উন্নয়নে একাত্ম হওয়ার প্রত্যয়ে অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন করা হয়েছে।‎‎‎আজ মঙ্গলবার (২জুন ২০২৫) মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভায় ও নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাডেবা ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা আবুল খায়ের।‎‎অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা তাদের ছাত্রজীবনের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা বিস্তারে কালাডেবা মাদ্রাসা এই অঞ্চলে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্ররা আজ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছেন। মাদ্রাসার শিক্ষার পরিবেশের আরও উন্নয়ন এবং বর্তমান ও প্রাক্তন ছাত্রদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এই পরিষদ গঠন করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।‎‎‎‎আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য একটি আংশিক কার্যকারী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন,মাওলানা জামাল উদ্দিন।সহ সভাপতি মুফতি আব্দুল হক, সহ-সভাপতি মুফতি আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক,দেলোয়ার হোসেন (রাজু) সহ সাধারণ সম্পাদক, মাওলানা জয়নাল আবদীন, সহ-সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা মহিউদ্দিন,এবং প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জহিরুল ইসলাম।প্রবাসী সম্পাদক, মুফতি হাবিবুল্লাহ (বাহার) মাওলানা মোহাম্মদ জাহিদ সদস্য, করে আংশিক কমিটি গঠন করা হয়।‎‎‎দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, “কালাডেবা ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ কোনো সাধারণ সংগঠন নয়, এটি দ্বীনের আলো ছড়ানো এই প্রিয় প্রতিষ্ঠানের প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং প্রাক্তন ও বর্তমান ছাত্রদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”‎‎‎খুব শীঘ্রই এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে পরিষদের আগামী দিনের বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠান শেষে মাদ্রাসার সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।‎

‎কালাডেবা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের আংশিক কমিটি গঠন Read More »