


:নিজস্ব প্রতিবেদক রামগড়
রামগড়ের ঐতিহ্যবাহী কালাডেবা ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের স্মৃতিচারণ, সৌহার্দ্য বিনিময় আর মাদ্রাসার উন্নয়নে একাত্ম হওয়ার প্রত্যয়ে অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন করা হয়েছে।আজ মঙ্গলবার (২জুন ২০২৫) মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভায় ও নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাডেবা ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা আবুল খায়ের।অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা তাদের ছাত্রজীবনের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা বিস্তারে কালাডেবা মাদ্রাসা এই অঞ্চলে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্ররা আজ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছেন। মাদ্রাসার শিক্ষার পরিবেশের আরও উন্নয়ন এবং বর্তমান ও প্রাক্তন ছাত্রদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এই পরিষদ গঠন করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য একটি আংশিক কার্যকারী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন,মাওলানা জামাল উদ্দিন।সহ সভাপতি মুফতি আব্দুল হক, সহ-সভাপতি মুফতি আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক,দেলোয়ার হোসেন (রাজু) সহ সাধারণ সম্পাদক, মাওলানা জয়নাল আবদীন, সহ-সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা মহিউদ্দিন,এবং প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জহিরুল ইসলাম।প্রবাসী সম্পাদক, মুফতি হাবিবুল্লাহ (বাহার) মাওলানা মোহাম্মদ জাহিদ সদস্য, করে আংশিক কমিটি গঠন করা হয়।দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, “কালাডেবা ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ কোনো সাধারণ সংগঠন নয়, এটি দ্বীনের আলো ছড়ানো এই প্রিয় প্রতিষ্ঠানের প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং প্রাক্তন ও বর্তমান ছাত্রদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”খুব শীঘ্রই এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে পরিষদের আগামী দিনের বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠান শেষে মাদ্রাসার সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

