Dhaka Edge

ফুয়েল কার্ডে অনিয়মের অভিযোগ, প্রশাসনের সম্পৃক্ততার প্রশ্নে খালকুলার ফিলিং স্টেশন নিয়ে আলোচনা

image_pdfimage_print

স্টাফ রিপোর্টার: মোঃ জাকারিয়া হোসাইন, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় অবস্থিত মেসার্স নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশনে ফুয়েল সরবরাহে অনিয়মের অভিযোগ ক্রমেই তীব্র হচ্ছে। স্থানীয়দের দাবি, একই ফুয়েল কার্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি তেল উত্তোলন করছেন, অথচ পাম্প কর্তৃপক্ষ তা যথাযথভাবে যাচাই না করেই তেল সরবরাহ করছে।অভিযোগ রয়েছে, নির্দিষ্ট একটি কার্ডের বিপরীতে প্রকৃত মালিক ছাড়াও অন্যরা নিয়মিত তেল নিচ্ছেন। এতে করে কার্ড ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রকৃত গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।অন্যদিকে, যেসব ব্যক্তি কোনো কারণে ফুয়েল কার্ডবিহীন অবস্থায় জরুরি প্রয়োজনে তেল নিতে আসেন, তাদের ক্ষেত্রে পাম্প কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিচ্ছে। ভুক্তভোগীদের দাবি, জরুরি পরিস্থিতিতেও তাদের এক লিটার তেল পর্যন্ত দেওয়া হচ্ছে না।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আরও একটি গুরুতর অভিযোগ উঠেছে। তাদের দাবি, বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট থানা প্রশাসন অবগত থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি কেউ কেউ প্রশাসনের সম্পৃক্ততার প্রশ্নও তুলেছেন। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষ এবং তাড়াশ থানা প্রশাসনের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *