Dhaka Edge

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের গুজরা সরকার পাড়া বিশ্বাস বাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “সনাতনী সম্মিলিত সহযোগিতা”।

image_pdfimage_print

সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট গীতাপাঠক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. সুপণ বিশ্বাস শঙ্করেশ এবং সংগঠক ও শিক্ষক শেখর ঘোষ আপন।এছাড়া সংগঠক জগন্নাথ, “সনাতনী সম্মিলিত সহযোগিতা”র সহ-অর্থ সম্পাদক অভি তালুকদার, সহ-সম্পাদক সজীব দেবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও অংশ নেন।এই ছাড়াও পরিচালনা ছিলেন  প্রতিষ্ঠাতা দূর্জয় দাশ, পরিচালনা  কমিটির  সভাপতি  অনিক দাশ এবং  চট্টগ্রাম  মহানগর  কমিটির  সভাপতি  সঞ্জয়  দেব। এই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। শেষে সকলের কল্যাণ ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *