Dhaka Edge

মানবিক সেবা ও শিক্ষার আলো ছড়াতে ধনবাড়ীতে ‘আব্দুল মতিন হিরো মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’র শুভ উদ্বোধন

image_pdfimage_print

ক্রাইম রিপোর্টার: মোঃ দেলোয়ার হোসেন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মিয়াবাড়ী মুসুদ্দি পূর্বপাড়ায় মানবিক সেবা, সমাজকল্যাণ ও শিক্ষার প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘আব্দুল মতিন হিরো মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা ও মানবিক সেবার সমন্বয়ে গড়ে ওঠা এ ধরনের উদ্যোগ সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করতে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি এ.আর.এম. আলিফ (সুমন)। তিনি বলেন, সমাজের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের কল্যাণে নিবেদিত এ ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন হিরো মিয়া তার বক্তব্যে বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মের মাঝে জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করাই এই ফাউন্ডেশন ও লাইব্রেরি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ধনবাড়ী থানা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানবিক মূল্যবোধ, শিক্ষা বিস্তার এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। তারা ফাউন্ডেশনের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও ব্যাপক জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে ফাউন্ডেশন ও লাইব্রেরির সার্বিক সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *