Dhaka Edge

কিশোরগঞ্জে নবযোগদানকৃত কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

image_pdfimage_print

কিশোরগঞ্জে নবযোগদানকৃত কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ফরহাদ হোসেন রাজ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের অধীন ১৫–১৬তম গ্রেডে নবযোগদানকৃত কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জে আয়োজিত এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবযোগদানকৃত কর্মচারীদের দাপ্তরিক দায়িত্ব, কর্মশৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
ওরিয়েন্টেশনে নবযোগদানকৃত কর্মচারীদের নতুন কর্মজীবনে দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আন্তরিক ও সেবামুখী আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় নবযোগদানকৃত কর্মচারীদের নতুন কর্মজীবনের অনুভূতি, প্রত্যাশা ও মতামতও শোনা হয়। তাঁদের কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে নবযোগদানকৃত কর্মচারীদের সফল, সুন্দর ও গৌরবময় কর্মজীবন কামনা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *