Dhaka Edge

কুমিল্লা তেলিকোনা লোকনাথ বাবার মন্দিরে চলছে ১৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন

image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ৩৩তম ফাল্গুনী উৎসব উপলক্ষে চলছে ১৬ প্রহর ব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন। কুমিল্লা নগরীর তেলীকোনা সাহাপাড়া শ্রীশ্রী দূর্গা মন্দির ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির কমিটির আয়োজনে গত ২৫ ফেব্রুয়ারী বুধবার অরুণোদয় হতে চলছে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন; চলবে ২৭ ফেব্রুয়ারী শুক্রবার অরুণোদয় পর্যন্ত।এ উপলক্ষে আজ ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরবেলা ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ খিচুড়ি বিতরণ করা হয় এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সন্ধ্যারতি ও সত্যনারায়ণ পূজা। এছাড়াও প্রাতঃকালীন পূজা, তুলসী প্রদান, বাল্যভোগ ও পুষ্পাঞ্জলি শেষে বাল্যভোগের প্রসাদ বিতরণ করা হয়েছে।এতে নামসূধা পরিবেশন করছেন- সাতক্ষীরা হতে আগত শ্রী শ্রী শিব সংঘ সম্প্রদায়, কক্সবাজার শ্রীশ্রী প্রভু নিতাই চাঁদ সম্প্রদায়, নরসিংদী শ্রীশ্রী গোপালঠাকুর সম্প্রদায়, কচুয়া শ্রীশ্রী গীতা সংঘ সম্প্রদায়, গোপালগঞ্জ শ্রী শ্রী অঞ্জনা অষ্টসখী সম্প্রদায় ও লক্ষ্মীপুর শ্রীশ্রী কৃষ্ণা কিশোরী সম্প্রদায়। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি সাবেক ট্রাস্টি নির্মল পাল, বাংলাদেশ পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহা, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সুবীর নন্দী বাবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু, ত্রিশূল গীতা শিক্ষালয়ের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. বিশ্বজিৎ দেব ও এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এবং নগরীর ১৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, তেলিকোনা শ্রীশ্রী দুর্গা মন্দির ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুমন কান্তি সাহা সহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *