Dhaka Edge

টাঙ্গাইলে প্রগতি লেখক সংঘ আয়োজিত ” নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা ” শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

image_pdfimage_print

মোঃ দেলোয়ার হোসেন ডিস্ট্রিক্ট ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল

“শিল্প সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কন্ঠস্বর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে উদীচী ভবন টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডা । ২০ জুন শনিবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি কবি হেমায়েত হোসেন হিমু । ” নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা” শীর্ষক সাহিত্য আড্ডার অনুষ্ঠানে প্রাণোবন্ত আলোচনা করেন অধ্যক্ষ সেকান্দার হায়াত, সাবেক অতিরিক্ত সচিব মণি খন্দকার, অধ্যাপক দেবাশীষ দেব, অধ্যাপক স. ম আজাদ, কমরেড মীর নাসিমুল ইসলাম সেলিম , কবি কুশল ভৌমিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন , ছড়াকার দীপক পাল, ছড়াকার সোহেল সৌকর্য, উদীচীকর্মী দীপা হায়াত প্রমুখ । নজরুলের ” মানুষ” কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আরিফ আহামেদ । জেলা উদীচী ভবনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক ড. আলী রেজা ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *