Dhaka Edge

জুন ২১, ২০২৬

image_pdfimage_print

২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবসময় ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই ইউনিয়ন ও এখানকার মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকেই তার পথচলা শুরু হয়েছে। তিনি ন্যায়, অধিকার ও মানুষের মর্যাদার প্রশ্নে কখনো আপোষ করেননি এবং ভবিষ্যতেও করবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।জাফর ইকবাল বলেন, “ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে সবসময় বিশ্বাস করেছি—সবার আগে আমার ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষ। এই মাটি ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই আমার সকল কার্যক্রম পরিচালিত হয়। মানুষের কল্যাণ, উন্নয়ন এবং গণমানুষের স্বপ্ন পূরণই হোক আমাদের সবার অঙ্গীকার।”তিনি আরও বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় কাজ করে যাবেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে মানুষের আস্থা অর্জন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জাফর ইকবাল নিজেকে জনবান্ধব নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল Read More »

‘শয়তানের নিঃশ্বাসে’ সম্মোহিত করে স্বর্ণ-টাকা লুট: নওগাঁ পুলিশের অভিযানে ৩ সদস্য গ্রেফতার

বুলবুল আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধি গত কয়েক মাসে নওগাঁ জেলায় একদল অপরাধী শহরের কয়েকটি স্থানে বয়স্ক মহিলাদের টার্গেট করে কথিত শয়তানের নিঃশ্বাস অর্থাৎ এক বিশেষ ধরনের কেমিক্যাল scopolamine ব্যবহার করে ভিকটিমকে সম্মোহিত করে ভিকটিমের নিকট থাকা অলংকার এবং টাকা পয়সা হাতিয়ে নেয়। এই কেমিক্যালটা কোনভাবে নাকে প্রয়োগ করলে আক্রান্ত ব্যক্তি কিছু সময়ের জন্য স্মৃতি ভ্রম হয়ে যান এবং অপরাধীর কথামতো কাজ করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ভিকটিম নিজেই তার কানের দুল স্বর্ণালংকার এবং টাকা পয়সা অপরাধীর হাতে স্বেচ্ছায় তুলে দিচ্ছে কখনো বা বাসায় আলমারি খুলে অলংকার এবং টাকা পয়সা অপরাধীদের হাতে তুলে দিচ্ছে। এ সংক্রান্তে নওগাঁ থানায় মোট তিনটি মামলা হয়। এই মামলার তদন্তে পুলিশ বেশ কয়েকবার নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ এবং বিভিন্ন ডাটা ভিত্তিক এনালাইসিস করে জেলা গোয়েন্দা শাখা জানতে পারে যে একটি অপরাধী চক্র টাঙ্গাইলে এই ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে। এই সংবাদ পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় একটি শক্তিশালী পুলিশ দল টাঙ্গাইল প্রেরণ করা হয়। গোয়েন্দা পুলিশ টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে শয়তানের নিঃশ্বাস চকলেট ৩ সদস্যকে গ্রেফতার করে। তিন সদস্য হচ্ছে মোঃ আবু হাসান; মো বাবু ;মো সবুজ ; প্রত্যেকের বাড়ি চনপাড়া, থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় এই চক্রটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় রয়েছে। তাদের আট দশটি গ্রুপ রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে মানুষকে শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে বা কেমিক্যাল প্রয়োগ করে এই ধরনের অপরাধ করে বেড়ায়। ইতিমধ্যে তারা নারায়ণগঞ্জ নওগাঁ খুলনা একটি জেলায় কমপক্ষে দশটি অপরাধ সংগঠিত করেছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন এই অপরাধ সংগঠনের ক্ষেত্রে তারা বয়স্ক মহিলাদের কে টার্গেট করেন। প্রথমে একজন অভিনয় করে ভিকটিম এর কাছে সাহায্য চায়, পরে একজন এসে ভিকটিমের কথা বলার চেষ্টা করে অপরজন এসে ভিকটিমকে শয়তানের নিঃশ্বাস বা কেমিক্যাল স্প্রে করে। অতঃপর ভিকটিম অপরাধীর কথামতো সম্মোহিত হয়ে তার অলংকার এবং টাকা পয়সা অপরাধীর হাতে তুলে দেয়। নওগাঁ জেলা পুলিশ এই ধরনের অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ।বুলবুল আহম্মেদ( বুলু) নওগাঁ জেলা প্রতিনিধিঃ তাং ২১-৬-২০২৬

‘শয়তানের নিঃশ্বাসে’ সম্মোহিত করে স্বর্ণ-টাকা লুট: নওগাঁ পুলিশের অভিযানে ৩ সদস্য গ্রেফতার Read More »

চলাচলের অনুপযোগী মাটির রাস্তা চরম দুর্ভোগে এলাকাবাসী

মোঃ দেলোয়ার হোসেন ডিস্ট্রিক্ট ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল টাংগাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অন্তর্গত মমিনপুর গ্রামের আমতলা গোদুর মোড় হতে মরহুম তসলিম উদ্দিন আকন্দের বাড়ি হয়ে বাড়ইপাড়া হয়ে যদুনাথপুর ইউনিয়ন পরিষদ ও ধনবাড়ী যাতায়াতের একমাত্র রাস্তা প্রায় ১.২৫ কিঃ মিঃ কাঁচা  মাটির রাস্তা। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা-পানির সৃষ্টি হয়। বৃষ্টির  পানি ও  মাটি মিশে কাদায় একাকার হয়ে যায় পুরো রাস্তা। এতে বিপাকে পড়েন ওই এলাকার শত শত মানুষ। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তাটিতে ইটের ছোঁয়া না লাগায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার মমিনপুর গ্রামের “আমতলা গোদুর মোড় হতে প্রায় ১.২৫ কিলোমিটার রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প কোনো পথের ব্যবস্থা না থাকায় হাঁটু সমান কাদা মাড়িয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রী, বৃদ্ধসহ অন্য সবার।সারা বছরের প্রায় ৫/৬ মাস ভোগান্তির শিকার হতে হয় গ্রামবাসীর। বিশেষ করে বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলতে গিয়ে সীমাহীন কষ্ট পোহাতে হয় তাদের। এই এলাকার মানুষের আতংক ও ভয়ের আরেক নাম বৃষ্টি। বৃষ্টি হলেই রাস্তায় জমে হাঁটু সমান কাদা।কাদার জন্য গ্রামের এ রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, ভ্যান-রিকসা ঢোকে না। মোটরসাইকেল, সাইকেলে তো দূরে থাক, খালি পায়ে হেঁটে চলাচল করাও দায়। বৃষ্টির দিনে গ্রামের কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো যানবাহন ও অ্যাম্বুলেন্সও এখানে ঢুকতে পারে না। অনেক সময় কেউ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে কাঁধে করে কর্দমাক্ত রাস্তা পার করা হয়।স্থানীয় বাসিন্দা মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরনবী সিহাব বলেন, আমাদের দুঃখ-কষ্ট, দুর্ভোগের কথা কেউ শুনে না।ওই গ্রামের বাসিন্দারা জানান, এলাকায় প্রচুর কৃষি ফসল উৎপাদন হয়। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে কৃষকরা সময়মতো পণ্য বাজারজাত করতে পারেন না। ফলে ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে হয়। শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এখানে বেশ কয়েকজন পরীক্ষার্থী আছে- তাদের এমন পরিস্থিতির শিকার হয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও কোনো ফল হয়নি। মমিনপুর গ্রামের প্রবীণ ১২০ বছর বয়সের বৃদ্ধ মোঃ সামছুল হক আকন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়,এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এর নিকট সাংবাদিকদের মাধ্যমে আকুল আবেদন জানায় মৃত্যু পথযাত্রী শামসুল হক মৃত্যুর আগে যেন পাকা রাস্তায় হেঁটে মৃত্যুবরণ করতে পারি। এটা তার শেষ ইচ্ছা বলেও আসা ব্যক্ত করেন বৃদ্ধ শামসুল হক আকন্দর।যদুনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘সামান্য বৃষ্টিতেই রাস্তাটি মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই রাস্তাটি সংস্কার করা খুবই প্রয়োজন। মমিনপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আকন্দ বলেন, ‘এই রাস্তার কারণে বৃষ্টির দিনে স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়।জানতে চাইলে যদুনাথপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক,মোঃ রাসেল পারভেজ তমাল বলেন,এই ইউনিয়নে তো অনেক কাঁচা রাস্তা তবে যে রাস্তাটি পাকা করার জন্য এলাকাবাসী দাবি জানিয়ে আসছে। রাস্তাটি পাকা করার জন্য প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পাঠাবো । শিগগিরই অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছি। অনুমোদন পেলে রাস্তাটি পাকাকরণের কাজ শুরু করতে পারব। রাস্তাটি পাকা হলে এলাকাবাসীর যাতায়াতের এই সমস্যা আর থাকবে না।

চলাচলের অনুপযোগী মাটির রাস্তা চরম দুর্ভোগে এলাকাবাসী Read More »

ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কুমিল্লা প্রতিনিধি: পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও ধ্বংসের হুমকির প্রতিবাদে কুমিল্লায় ব্যাপক মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখা।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অমল দত্ত। সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বকসী। এছাড়াও বক্তব্য দেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক পিংকু চন্দ, সহ-সভাপতি অচিন্ত্য দাশ টিটু, সাংবাদিক দীলিপ মজুমদার, আদর্শ সদর উপজেলা শাখার সহ-সভাপতি ডা. মধুসূদন রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি যোগেশ সরকার, সাধারণ সম্পাদক বাপ্পি দে এবং বিভিন্ন সনাতনী সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এখানে পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আসছে। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বারবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে, দেব-দেবীর অবমাননা করছে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে।বক্তারা আরও বলেন, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ধ্বংস ও ভাঙচুরের হুমকি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড দেশের আইন-শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।সমাবেশ থেকে সনাতন ধর্মাবলম্বীদের জীবন, সম্পদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত ‘সনাতন সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়নের দাবিও জানানো হয়। বক্তারা বলেন, দেশের সকল নাগরিকের সাংবিধানিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পূবালী চত্বর থেকে শুরু হয়ে মনোহরপুর, রাজগঞ্জ ও কান্দিরপাড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ধর্মীয় অবমাননা, মন্দির ধ্বংসের হুমকি ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।কর্মসূচিতে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ Read More »

হাবিলাসদ্বীপ প্রতিবাদ সভায় পটিয়া থানার ওসি জিয়া-চুরি ডাকাতি মাদক কর্মকাণ্ডের জিরো টলারেন্স

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম। চট্টগ্রাম পটিয়া উপজেলার ইউনিয়নের হাবিলাসদ্বীপ গ্রামের সকল ধর্মীয় ও সামাজিক সংগঠনের আয়োজনে গ্রামে চুরি ও বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদে এক প্রতিবাদ সভা আজ শ্রী তিলেকেশ্বর বিশ্বাস এর সভাপতিত্বে আজ হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক।বিশেষ অতিথি ছিলেন কালারপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর জনাব শাহীন মিয়া, এবং দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সাবেক ফাইন্যান্স কন্ট্রোলার শ্রী দীপক কান্তি সরকার, গৌর গোবিন্দ আশ্রমের সাবেক সভাপতি শ্রী কাজল দত্ত, হাবিলাসদ্বীপ রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী পীযূষ কান্তি দাশ, সমাজসেবক শ্রী তপন চৌধুরী, গৌর গোবিন্দ আশ্রমের সভাপতি শ্রী প্রদীপ কুমার চৌধুরী, গৌর গোবিন্দ আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী ত্রিদিব কুমার দত্ত শিমুল, বিবেকানন্দ মঠের সভাপতি শ্রী উত্তম কুমার মজুমদার সজল, সমাজকল্যাণ সংসদের সভাপতি প্রকৌশলী কণক কান্তি চৌধুরী, রামকৃষ্ণ সেবাশ্রম এর সভাপতি শ্রী সমর নন্দী, জনকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক শ্রী দোলন দত্ত, কাত্যায়ণী সংঘের সাধারণ সম্পাদক শ্রী পুলক দাশগুপ্ত রাসু, সাংবাদিক হারুনুর রশিদ প্রমুখ। সমগ্র সভা সঞ্চালনা করেন রামকৃষ্ণ সেবাশ্রম এর সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ চৌধুরী।সভায় প্রধান অতিথি প্রতিবাদ সভার আয়োজক হাবিলাসদ্বীপ গ্রামের সকল সংগঠনের সদস্যের সাধুবাদ জানিয়ে বলেন, ‘অন্যায় ও অনাচারের বিরুদ্ধে আপনাদের এভাবে এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, ‘চুরি ও মাদকের বিস্তারের বিরুদ্ধে আমাদের প্রশাসনের জিরো টলারেন্স নীতি গ্রহণ করা আছে। এক্ষেত্রে অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় অবশ্যই আনা হবে এবং গ্রামবাসীর নিরাপত্তার স্বার্থেই পুলিশ প্রশাসন সবসময় কাজ করবে।’ তিনি বলেন, ‘অপরাধী অপরাধ কর্মকাণ্ড করে কোনভাবেই পার পাবে না। পটিয়ার মাননীয় সংসদ সদস্যও এলক্ষ্যে কাজ করে চলেছেন।বিশেষ অতিথি জনাব শাহীন মিয়া বলেন- অপরাধীদের কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না, আমরা এ লক্ষ্যে কাজ করছি এবং আগামীতে গ্রামবাসী এর সুফল ভোগ করবেন।’বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন-হাবিলাসদ্বীপবাসীর নিরাপত্তা ও শান্তির বিষয়টি আমার অগ্রাধিকারের তালিকায় আছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অপরাধীদের চিহ্নিত করে প্রশাসনের সহযোগিতা নিয়ে কাজ করছি।’ তিনি বলেন, মাননীয় সংসদ সদস্যও পটিয়ার জনস্বার্থে কাজ করছেন। সকলের ঐক্যবদ্ধ ও আন্তরিক প্রয়াস থাকলে এ অরাজক পরিস্থিতি মোকাবেলা করা সহজ একটি কাজ।’ তিনি বলেন, ‘ বিভিন্ন সংগঠনে পদ- পদবী লাভের অসুস্থ প্রতিযোগিতা এবং ব্যক্তির হীনস্বার্থের সকল দিক পরিহারপূর্বক সচেতন নাগরিকের ভূমিকা গ্রহণ করতে হবে গ্রামবাসীকে।’ তিনি বলেন, ‘ যেকোনো ধরণের অসুস্থ তৎপরতা আমরা নির্মূলের লক্ষ্যে রাজনৈতিকভাবে এবং নীতিগতভাবে অঙ্গীকারাবদ্ধ।’ তিনি বলেন, ‘ আমি সবসময়ই হাবিলাসদ্বীপের জনগণের পক্ষে আছি, যেকোনো খারাপ পরিস্থিতি মোকাবেলায় আমাকে আপনারা সঙ্গে পাবেন। শুধু দরকার, আপনাদের ইতিবাচক ভূমিকা যা আমাদের কাজের গতিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাবে।’অন্যান্য অতিথিবৃন্দ মঠ-মন্দির ও বাড়ি-ঘরে দুধুর্ষ চুরিসহ হাবিলাসদ্বীপে সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন বেআইনি ও সমাজগর্হিত অপরাধ কর্মকাণ্ডের বিষয় বক্তব্যে তুলে ধরেন এবং হাবিলাসদ্বীপবাসীর নিরাপত্তা দাবি করেন। একই সাথে জোরালো এবং দৃশ্যমান প্রশাসনিক হস্তক্ষেপ ও সামাজিক ঐক্য বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

হাবিলাসদ্বীপ প্রতিবাদ সভায় পটিয়া থানার ওসি জিয়া-চুরি ডাকাতি মাদক কর্মকাণ্ডের জিরো টলারেন্স Read More »

টাঙ্গাইলে প্রগতি লেখক সংঘ আয়োজিত ” নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা ” শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন ডিস্ট্রিক্ট ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল “শিল্প সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কন্ঠস্বর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে উদীচী ভবন টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডা । ২০ জুন শনিবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি কবি হেমায়েত হোসেন হিমু । ” নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা” শীর্ষক সাহিত্য আড্ডার অনুষ্ঠানে প্রাণোবন্ত আলোচনা করেন অধ্যক্ষ সেকান্দার হায়াত, সাবেক অতিরিক্ত সচিব মণি খন্দকার, অধ্যাপক দেবাশীষ দেব, অধ্যাপক স. ম আজাদ, কমরেড মীর নাসিমুল ইসলাম সেলিম , কবি কুশল ভৌমিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন , ছড়াকার দীপক পাল, ছড়াকার সোহেল সৌকর্য, উদীচীকর্মী দীপা হায়াত প্রমুখ । নজরুলের ” মানুষ” কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আরিফ আহামেদ । জেলা উদীচী ভবনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক ড. আলী রেজা ।

টাঙ্গাইলে প্রগতি লেখক সংঘ আয়োজিত ” নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা ” শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত Read More »