Dhaka Edge

পূর্বধলায় রওশন মুন্নির নামে নানা অভিযোগে

image_pdfimage_print

পূর্বধলায় রওশন মুন্নির নামে নানা অভিযোগে

পূর্বধলা (নেত্রকোনা)প্রতিনিধিঃ

​নেত্রকোনার পূর্বধলা সদর উপজেলার রাজপাড়া এলাকায় রওশন মুন্নি নামে এক নারীর বিরুদ্ধে নিজ বাসভবনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।

​তিনি সাবেক সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
​বর্তমানে তিনি নিজ বাসায় নারী কর্মীদের নিয়ে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

​প্রভাব খাটিয়ে অন্যের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
​রওশন মুন্নিকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই বিষয়ে রৌওশন মুন্নীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে বলেন, আমার কোন কিছু বলার নেই তবে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *