Dhaka Edge

জুন ৭, ২০২৬

image_pdfimage_print

হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জে এক হিন্দু পরিবারের বসতবাড়ি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখা।রবিবার (৭ জুন) দুপুরে জেলা শহরের কালীবাড়ি এলাকার সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে দাবি করা হয়, বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র সূত্রধর দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ পৌর এলাকার নগুয়া এতিমখানা রোড সংলগ্ন এলাকায় ক্রয়কৃত সম্পত্তিতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি কয়েকজন ব্যক্তি তার জমি ও বসতভিটার ওপর দাবি করে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করা হয়।এতে আরও বলা হয়, জমিটি নামমাত্র মূল্যে বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকে রিপন চন্দ্র সূত্রধর ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, উচ্ছেদের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তার ব্যবসা প্রতিষ্ঠানেও গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, একটি সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রিপন চন্দ্র সূত্রধর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি গ্রহণের পর বিষয়টি আইনানুগভাবে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Read More »

কুমিল্লা সুপ্রভাত ধর্মসাগর মঞ্চ আজ পরিণত হয়েছে এক অনন্য সাংস্কৃতিক ও সামাজিক মিলনমেলায়

নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগর ও শিশু পার্ককে ঘিরে গড়ে ওঠা “সুপ্রভাত ধর্মসাগর মঞ্চ” আজ শুধু একটি সকালের সাংস্কৃতিক আয়োজন নয়, বরং এটি পরিণত হয়েছে এক অনন্য সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক মিলনমেলায়। প্রতিদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এখানে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ধর্মসাগর এলাকা।ভোরের নির্মল পরিবেশে হাঁটা, শরীরচর্চা, সৌহার্দ্যপূর্ণ আড্ডা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা শুরু করেন তাদের দিনের যাত্রা। ধর্মসাগরের শান্ত জলরাশি, পাখির কলকাকলি ও সকালের স্নিগ্ধ আবহে প্রতিদিনই সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও মনোমুগ্ধকর পরিবেশ।সুপ্রভাত ধর্মসাগর মঞ্চের অন্যতম আকর্ষণ সংগীত পরিবেশনা। অধ্যক্ষ তাপস বক্সীর সুরেলা কণ্ঠে পরিবেশিত গান উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে। তাঁর সংগীত পরিবেশনা সকালের আবহকে আরও হৃদয়গ্রাহী ও প্রশান্তিময় করে তোলে। ব্যস্ত জীবনের ক্লান্তি ও মানসিক চাপ ভুলে অনেকেই কিছু সময়ের জন্য হারিয়ে যান সুরের মায়াবী জগতে।অন্যদিকে, লোকজ সংস্কৃতির আবহ সৃষ্টি করেন অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার। তাঁর একতারা ও ঢোলের ছন্দে প্রাণ ফিরে পায় বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। লোকসংগীতের সুরে উপস্থিত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এক ভিন্নরকম আবেগ, ভালোবাসা ও শেকড়ের টান। অনেকেই এই পরিবেশনাকে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি পরিচিত করার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।তবে শুধু সংস্কৃতি ও শরীরচর্চাই নয়, ভোরের এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে নানা সামাজিক ও স্বাস্থ্যসচেতনতামূলক কর্মকাণ্ডও। কেউ হাঁটা ও শরীরচর্চা শেষে ধর্মসাগরের পাড়ে বসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে বাদাম খাচ্ছেন, কেউ আবার স্বাস্থ্যসচেতনতার অংশ হিসেবে রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ পরীক্ষা করছেন। নিয়মিত হাঁটার পর নিজেদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক ধারণা নিতে অনেকেই এই সুযোগকে গুরুত্ব দিচ্ছেন।এছাড়া প্রতিদিন বিক্রির জন্য ধর্মসাগরের তাজা মাছও অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সকালের হাঁটা শেষে অনেকেই পরিবারের জন্য পছন্দের মাছ কিনে বাড়ি ফিরছেন। ফলে স্বাস্থ্যচর্চা, সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক পরিবেশ এবং দৈনন্দিন প্রয়োজন সবকিছুর এক সুন্দর সমন্বয় ঘটেছে এই ভোরের মিলনমেলায়।আয়োজক ও নিয়মিত অংশগ্রহণকারীদের মতে, “সুপ্রভাত ধর্মসাগর মঞ্চ” কেবল বিনোদনের স্থান নয়; এটি একটি সামাজিক বন্ধনের কেন্দ্র। এখানে মানুষ পরস্পরের সঙ্গে পরিচিত হন, মতবিনিময় করেন এবং সামাজিক ও মানবিক মূল্যবোধ চর্চার সুযোগ পান। নিয়মিত শরীরচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনের প্রয়াস চালিয়ে যাচ্ছে এই মঞ্চ।এদিকে, প্রতিদিনের আয়োজনের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন কনটেন্ট ক্রিয়েটর সুমন চন্দ্র দেব। তাঁর ধারণকৃত ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে ধর্মসাগরের এই ব্যতিক্রমী সকালের আয়োজন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ব্যাপক সাড়া ফেলছে এবং অনেকের প্রশংসা কুড়াচ্ছে।স্থানীয় সচেতন মহলের মতে, বর্তমান সময়ের যান্ত্রিক ও ব্যস্ত জীবনে এমন উদ্যোগ মানুষের মানসিক প্রশান্তি, সুস্থ জীবনযাপন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা মনে করেন, কুমিল্লার এই উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলের জন্যও অনুকরণীয় হতে পারে।সুর, সংস্কৃতি, স্বাস্থ্যচর্চা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা “সুপ্রভাত ধর্মসাগর মঞ্চ” আজ কুমিল্লাবাসীর কাছে একটি প্রাণের ঠিকানায় পরিণত হয়েছে। প্রতিদিনের এই প্রাণবন্ত আয়োজন কেবল একটি সকালের মিলনমেলা নয়, বরং এটি একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

কুমিল্লা সুপ্রভাত ধর্মসাগর মঞ্চ আজ পরিণত হয়েছে এক অনন্য সাংস্কৃতিক ও সামাজিক মিলনমেলায় Read More »

🚨 হারানো বিজ্ঞপ্তি 🚨

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের খোদ্দকেঁওচিয়া রুদ্রপাড়া এলাকার শ্রাবণ রুদ্র সেই গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে এখনো ফিরে আসেননি। শ্রাবণ রুদ্র পিতার নাম নিকেল রুদ্র। শ্রাবণ রুদ্র বয়স: আনুমানিক ১৫ বছর।যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে কোথাও দেখে থাকেন অথবা কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।📞 যোগাযোগ: +880 1892-656743, 📞 যোগাযোগ 01879602423

🚨 হারানো বিজ্ঞপ্তি 🚨 Read More »

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাসিক’র র‍্যালি-২০২৬” অনুষ্ঠিত

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনমূলক র‍্যালি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় নগর ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। এরপর নগরীর দড়িখরবোনা মোড়, কাদিরগঞ্জ হয়ে পুনরায় নগর ভবনে চত্ত্বরে গিয়ে শেষ হয়।র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিক প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসা, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।র‍্যালিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীবৃন্দ অংশগ্রহণ করেন।

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাসিক’র র‍্যালি-২০২৬” অনুষ্ঠিত Read More »

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন সাঘাটার কৃতি সন্তান সাইদুর রহমান (রয়েল)

স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃতি সন্তান মোঃ সাইদুর রহমান (রয়েল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর এই মনোনয়নের খবরে সাঘাটা উপজেলা ও গাইবান্ধা জেলাজুড়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।দলীয় নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই তিনি যুবদলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পেয়েছেন। তাঁর এই পদোন্নতিকে সাঘাটা তথা গাইবান্ধার রাজনীতির জন্য একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন স্থানীয় নেতৃবৃন্দ।জানা যায়, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন সাইদুর রহমান (রয়েল)। তিনি বিভিন্ন সময়ে ছাত্রদল ও বিএনপির সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাইদুর রহমান (রয়েল) ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা।সাঘাটা উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী সংগঠনে পরিণত হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করবে।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়া জানিয়ে সাইদুর রহমান (রয়েল) বলেন,“আমার প্রতি আস্থা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আমি দলের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাব।বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী যুবদল গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব। আমি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি, যাতে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে পারি।”তিনি আরও বলেন, “গাইবান্ধা জেলা ও সাঘাটাবাসীর ভালোবাসা এবং সমর্থনই আমার চলার শক্তি। আমি সবসময় জনগণের পাশে থেকে দেশ ও দলের স্বার্থে কাজ করে যেতে চাই।”নবনির্বাচিত এই নেতার সফলতা কামনা করেছেন সাঘাটা ও গাইবান্ধার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন সাঘাটার কৃতি সন্তান সাইদুর রহমান (রয়েল) Read More »