Dhaka Edge

Rozario Borsonn

image_pdfimage_print

বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বুলবুল আহম্মেদ বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বদলগাছী উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটি শুরু হয়। তারপর বেলা ১১ টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব পলাশ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার জনাব সাবাব ফারহান ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Read More »

আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তির জন্য তীর্থ দর্শনে এড. তাপস পরিবার

নিজস্ব প্রতিবেদক “চলো না ঘুরে আসি চন্দ্রনাথ ধাম” এ শ্লোগান সামনে রেখে শত ব্যস্ততার মাঝেও আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তির জন্য সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ও পবিত্র তীর্থস্থান চট্টগ্রাম সীতাকুণ্ডের চন্দ্রনাথধামে অন্যরকম একদিন কাঁটালেন কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ এডভোকেট তাপস চন্দ্র সরকার ও তাঁর পরিবারবর্গ। গেলো ২০ ফেব্রুয়ারী শুক্রবার দিনব্যাপী তীর্থধাম দর্শন করেন।ওই দিন সকাল ৯টায় শঙ্করমঠ ও মিশনে পৌঁছে ব্যাসপুকুরে স্নানশেষে ইকোপার্ক দিয়ে সিএনজিযোগে কলি যুগে শ্রীশ্রী চন্দ্রনাথ মন্দির @ চন্দ্রনাথধামে শিবলিঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এ স্মৃতি ধরে রাখতে নিজেদের মতো করে সেলফি, গ্রুপ ছবি তুলে নিলো। এরপর মধ্যাহ্নে গুরুধাম চট্টগ্রাম সীতাকুণ্ড শংকর মঠে প্রসাদ আস্বাদন করে কিছুসময় শংকর মঠ ও মিশনে বিশ্রাম শেষে সীতা মন্দির ও শ্রীশ্রী ভবানী মন্দির প্রদক্ষিণ করে সন্ধ্যায় শ্রীশ্রী বিশ্বনাথ মন্দিরের সন্ধ্যারতি দর্শন শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে রাত পৌনে ১০টায় কালিয়াজুরী শহীদ মিনারে এসে পৌঁছি। তারপর সবাই সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে যার যার মতো করে বাসায় চলে যায়। সময় চলে যায়, তবে স্মৃতিগুলো থেকে যায় আজীবন। তেমনি চন্দ্রনাথ ধাম ভ্রমণের স্মৃতিগুলো মনের মণিকোঠায় থেকে যাবে আজীবন। হয়তো আবার স্মৃতিচারণা করে ঘুরে বেড়াব অন্য কোথাও। ভ্রমণ মানুষের মনকে করে প্রশস্ত, হৃদয়কে করে বিস্তৃত, আর আমাদের কল্পনার জগৎকে করে আরও সমৃদ্ধ। তাই বাস্তব জীবনে নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য কিংবা সবকিছু থেকে নিজেকে কিছুটা সময়ের জন্য দূরে নিয়ে যাওয়ার প্রয়োজনে ভ্রমণের কোন বিকল্প নেই। তাই আশা করছি আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রাখবে। এই আয়োজনটি চারটি পরিবারের অনুষ্ঠিত একটি সফল মিলনমেলা। একদিনের তীর্থ ভ্রমণে অংশ নেন- কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ এডভোকেট তাপস চন্দ্র সরকার ও তাঁর জীবন সঙ্গিনী রিতা রাণী মজুমদার, কন্যা অর্পিতা সরকার ও পুত্র অরন্য সরকার প্রিন্স এবং কালিয়াজুরী নিবাসী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হারাধন শীল ও তাঁর জীবন সঙ্গিনী সুচিত্রা রাণী শীল, চান্দিনা ডুমুরিয়া নিবাসী স্বপন চন্দ্র ভৌমিক ও তাঁর জীবন সঙ্গিনী মিনা রাণী মজুমদার, কন্যা তিথী রাণী ভৌমিক ও সুষ্মিতা ভৌমিক, পুত্র ত্রিনব ভৌমিক, শ্বাশুড়ি রত্না রানী মজুমদার এবং কালিয়াজুরী শীল বাড়ীর নিবাসী প্রান্তোষ চন্দ্র শীল ও তাঁর জীবন সঙ্গিনী, কন্যা অর্পিতা রায় ও আদিত্য শীল।তীর্থ ভ্রমণ: তীর্থ ভ্রমণ মানুষের জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করে। এটি কেবল ভ্রমণ নয় বরং আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তির এক অনন্য মাধ্যম। যুগ যুগ ধরে মানুষ ধর্মীয় বিশ্বাস ও আত্মিক শান্তির খোঁজে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করে আসছে। তীর্থ ভ্রমণের প্রধান উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি। মানুষ বিশ্বাস করে তীর্থস্থানে গিয়ে প্রার্থনা করলে পাপ মোচন হয় এবং মনে শান্তি আসে। দৈনন্দিন জীবনের ক্লান্তি, হতাশা ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে তীর্থ ভ্রমণ অত্যন্ত সহায়ক। ভক্তরা সেখানে উপবাস, প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে নিজেদের আত্মিক উন্নতির চেষ্টা করেন। তীর্থ ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা। দেশের নানা প্রান্ত থেকে আগত মানুষের সঙ্গে পরিচয় ঘটে, একে অপরের সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানার সুযোগ মেলে। এতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতা বৃদ্ধি পায়। তবে তীর্থ ভ্রমণের সময় কিছু দায়িত্ব পালন করা জরুরি। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, স্থানীয় নিয়মকানুন মেনে চলা এবং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের কর্তব্য। ভিড় বা অযথা বিশৃঙ্খলা তীর্থ ভ্রমণের পবিত্রতা নষ্ট করে। সবশেষ বলা যায়, তীর্থ ভ্রমণ মানুষের আত্মিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি মানুষকে নৈতিকতা, সংযম ও মানবিকতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সঠিক মনোভাব ও নিষ্ঠার সঙ্গে তীর্থ ভ্রমণ করলে জীবনে সত্যিকারের শান্তি ও তৃপ্তি লাভ করা যায়।

আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তির জন্য তীর্থ দর্শনে এড. তাপস পরিবার Read More »

রাজশাহীতে অমর একুশে বইমেলার শুভারম্ভ

মোঃ মনোয়ার হোসেন , রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভারম্ভ হয়েছে। ‘রাজশাহী রাইটার্স কালেকটিভ’ এর আয়োজনে দুই দিনব্যাপী এই বইমেলার আয়োজন করা হয়েছে।আজ শুক্রবার সকাল ১০ টায় নগরীর বাটার মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন হয়।বইমেলার আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণেই এই আয়োজন। এমন দিনে এই ভাষার কারিগরদের একটা সম্মিলন ঘটানোই আমাদের উদ্দেশ্য। দুই দিনব্যাপী আমরা বই, কবিতা ও আড্ডার মাধ্যমে এটিকে উদযাপন করতে চাই। এখানে রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকের বইয়ের পাশাপাশি সারাদেশের বিভিন লেখক ও প্রকাশকের বই এবং কিছু দুর্লভ বইও প্রদর্শন করা হয়েছে।দুই দিনব্যাপী বইমেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।বইমেলার উদ্বোধন কালে ‘রাজশাহী রাইটার্স কালেক্টিভ’ এর সংগঠক ও এ অঞ্চলের কবি-সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহীতে অমর একুশে বইমেলার শুভারম্ভ Read More »

হাওরের উন্নয়নে স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবি জোরালো: ফাইয়াজ হাসান বাবুর প্রস্তাবে আলোড়ন।

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দেশের খাদ্য নিরাপত্তা ও মৎস্য সম্পদের অন্যতম প্রধান ভাণ্ডার হাওর অঞ্চল। অথচ প্রতিবছর আগাম বন্যা, ফসল রক্ষা বাঁধের দুর্বলতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এখানকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই বাস্তবতায় হাওরের সার্বিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে পৃথক ‘হাওর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবি নতুন করে সামনে এনেছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।সম্প্রতি এক বিশেষ বার্তায় তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে হাওরের অবদান অনস্বীকার্য। দিগন্তজোড়া বোরো ধান দেশের খাদ্য চাহিদার বড় অংশ পূরণ করে, পাশাপাশি সমৃদ্ধ মৎস্য সম্পদ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবুও দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন কাঠামোর অভাবে এ অঞ্চল পিছিয়ে রয়েছে।তিনি উল্লেখ করেন, পাহাড়ি অঞ্চলের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় থাকলেও কৃষিনির্ভর হাওরাঞ্চলের জন্য স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো নেই। ফলে উন্নয়ন কার্যক্রম বিচ্ছিন্নভাবে পরিচালিত হওয়ায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। একটি আলাদা মন্ত্রণালয় গঠিত হলে হাওরের কৃষি, মৎস্য, অবকাঠামো ও দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে।ফাইয়াজ হাসান বাবু আরও বলেন, হাওরবাসী বিশ্বাস করে তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান সরকার এই জনপদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম। রাষ্ট্র সংস্কার ও সুষম উন্নয়নের যে রূপরেখা তিনি দিয়েছেন, তার আলোকে হাওরাঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা সময়ের দাবি। তাঁর দূরদর্শী নেতৃত্বে কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিশেষায়িত মেডিকেল কলেজ এবং ফসল রক্ষা বাঁধের স্থায়ী সমাধান বাস্তবায়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান-এর দীর্ঘ রাজনৈতিক অবদান ও হাওরের অধিকার আদায়ে তাঁর ভূমিকার কথাও উল্লেখ করা হয়। তাঁকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হলে হাওরের সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান ও সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে বলে দাবি করা হয়।অষ্টগ্রামসহ বৃহত্তর হাওরাঞ্চলের সাধারণ মানুষের প্রত্যাশা—সরকার দেশের এই গুরুত্বপূর্ণ জনপদকে বিশেষ গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পৃথক মন্ত্রণালয় গঠিত হলে কৃষি ও মৎস্য সম্পদের আধুনিকায়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমনটাই এখন হাওরবাসীর দৃঢ় বিশ্বাস।

হাওরের উন্নয়নে স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবি জোরালো: ফাইয়াজ হাসান বাবুর প্রস্তাবে আলোড়ন। Read More »

প্রশাসনকে সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে: ভূমিমন্ত্রী মিনু

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি রাজশাহীর বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন,আমি রাজশাহীর মাটির সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত—সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।ভূমিমন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে কোনো অবহেলা বরদাশত করা হবে না। সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে।রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে ভূমিমন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও জনসেবা খাতে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে প্রতিদিন আঠারো ঘণ্টা কাজ করছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করা হবে বলে জানান মন্ত্রী।তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দফতর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মতবিনিময় সভাটি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

প্রশাসনকে সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে: ভূমিমন্ত্রী মিনু Read More »

অষ্টগ্রামে উন্নত ফসল ক্যাপসিকামে কৃষকের সাফল্য

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় উচ্চ ফলনশীল ফসল ক্যাপসিকাম চাষ করে লাভবান হয়েছেন স্থানীয় কৃষক ও উদ্যোক্তা মোঃ এলেম মিয়া। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সবজি চাষের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণ করার পাশাপাশি আশেপাশের উপজেলা ও শহরে সরবরাহ করে আসছেন।গত কয়েক বছরে মোঃ এলেম মিয়া টমেটো, বেগুন, শশা, কিরা, লাউসহ বিভিন্ন মৌসুমি সবজি চাষে দক্ষতা দেখিয়েছেন। তার খামারে আধুনিক পদ্ধতিতে পরিচর্যা, সুষম সার প্রয়োগ ও রোগবালাই দমনে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের ফলে উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে।উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার-এর পরামর্শ অনুযায়ী হাওরাঞ্চলের উর্বর মাটিকে কাজে লাগিয়ে এবার তিনি পরীক্ষামূলকভাবে ক্যাপসিকাম চাষ শুরু করেন। হাওরের মাটির প্রাকৃতিক উর্বরতা ও অনুকূল আবহাওয়ার কারণে ফলন হয়েছে আশানুরূপ। বাজারে ক্যাপসিকামের চাহিদা ও দাম ভালো থাকায় তিনি আর্থিকভাবে বেশ লাভবান হয়েছেন।কৃষক এলেম মিয়া জানান, শুরুতে কিছুটা শঙ্কা থাকলেও কৃষি অফিসের সহযোগিতায় চাষ শুরু করি। ফলন ভালো হওয়ায় এখন নিয়মিতভাবে ক্যাপসিকাম আবাদ বাড়ানোর পরিকল্পনা করছি।এবং সরকারের প্রতি আর্থিক সহযোগিতার আহবান জানাচ্ছি। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, অষ্টগ্রাম হাওরাঞ্চলে উচ্চমূল্যের সবজি চাষ সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। নতুন এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে এবং অনেকেই এখন উচ্চ ফলনশীল ও লাভজনক ফসল চাষে এগিয়ে আসছেন।স্থানীয়দের মতে, এলেম মিয়ার এ সাফল্য অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। হাওরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়লে কৃষকের আয় বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অষ্টগ্রামে উন্নত ফসল ক্যাপসিকামে কৃষকের সাফল্য Read More »

পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক :নওগাঁর নওগাঁর মান্দায় পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনায় সফল অভিযান চালিয়ে ছিনতাইকৃত একটি চার্জারচালিত অটোরিকশা উদ্ধার এবং দুইজন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় গঠিত বিশেষ টিম তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে এ সাফল্য অর্জন করে।ঘটনার বিবরণপুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে অটোরিকশা চালক রায়হান কবির নিয়ামতপুর বাসস্ট্যান্ডে অবস্থানকালে চারজন অজ্ঞাত ব্যক্তি সতীহাট যাওয়ার প্রস্তাব দেয়। যাতায়াত বাবদ ৫০০ টাকা ভাড়া দেওয়ার আশ্বাস দিলে তিনি রাজি হন।দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সতীহাট বাজারে পৌঁছানোর পর অভিযুক্তরা তাকে একটি দোকানে খাবার খাওয়ায়। পরে তারা জানায়, সেদিন তারা আর নিয়ামতপুর যাবে না। তবে চালকের মোবাইল নম্বর সংগ্রহ করে পরবর্তীতে যোগাযোগের কথা বলে।পরবর্তীতে ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে একই চক্র ফোন করে পুনরায় সতীহাট বাজারে আসতে বলে। চালক সেখানে পৌঁছালে চারজন তার অটোরিকশায় উঠে মৈনম বাজারে যাওয়ার কথা জানায়। বিভিন্ন অজুহাতে স্থান পরিবর্তন করতে করতে একপর্যায়ে মান্দা থানাধীন ৬নং মৈনম ইউনিয়নের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ‘চেয়ারম্যানের মোড়’ এলাকায় পৌঁছালে তারা কৌশলে চালককে অচেতন করে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।পরে জ্ঞান ফিরে তিনি নিজেকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পান। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।গ্রেফতার ও উদ্ধার অভিযানপুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে নওগাঁ সদর থানার হাঁপানিয়া বাজার এলাকা থেকে জুয়েল হোসেন (৪৪)-কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানা এলাকা থেকে কাবিল উদ্দিন (৩৩)-কে আটক করা হয়।তাদের স্বীকারোক্তি অনুযায়ী নাটোরের সিংড়া এলাকা থেকে ছিনতাইকৃত চার্জারচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।পুলিশের বক্তব্যপুলিশ সুপার বলেন,“জেলায় সড়কপথে ছিনতাই রোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করা হবে।”ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২ Read More »

পতাকা হাতে নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসের সামনে জয় বাংলা স্লোগান!

নওগাঁ জেলা প্রতিনিধি: আল আমিন নওগাঁয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বলে দাবি করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। তবে কখন পতাকা হাতে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি।এদিকে কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমানের নেতৃত্বে এদিন সকাল ৭টায় আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বলে দাবি করা হয়। এবং শফিকুর রহমান মামুন নিজেই তাঁর ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শেয়ার করেছেন। এছাড়া জেলার একাধিক নেতাকর্মী ভিডিওটি শেয়ার দিয়েছেন।৩৪ সেকেন্ডের ভিডিওতে সাদা টিশার্ট পড়া শফিকুর রহমান মামুনসহ ৬-৭ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা“জয় বাংলা জয় বঙ্গবন্ধু, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই” শ্লোগান দিচ্ছিল।এবং ক্যাপশন হিসেবে লেখা হয়েছে দীর্ঘ ১৮ মাস পর শ্লোগানে শ্লোগানে মুখরিত নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সাথে উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা!জানতে চাইলে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে জয় বাংলা স্লোগান দেওয়ার বিষয়টি সঠিক বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক। তিনি মুঠোফোনে বলেন, আজ ভোরের দিকে তারা পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিয়েছে। পরে পতাকাগুলো আমরা নিয়ে এসেছি।

পতাকা হাতে নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসের সামনে জয় বাংলা স্লোগান! Read More »

নরসিংদীর শিবপুর উপজেলা বাসীর উন্নয়নই আমার লক্ষ্য এমপি মনজুর এলাহী

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর তিন – শিবপুর উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী বলেছেন,শিবপুর উপজেলা বাসীর উন্নয়নই আমার লক্ষ্য। কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে চাই আপনাদের সহযোগিতায় শিবপুর একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ । অদ্য বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখতে গিয়ে সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, শিবপুর থেকে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক ও বসবাসযোগ্য শিবপুর উপজেলা হিসেবে গড়ে তোলতে চাই। নির্বাচনের পর প্রথম উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। নবনির্বাচিত এমপি বলেন,জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এখন আমার প্রথম দায়িত্ব হবে শিবপুর উপজেলার শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। মাদক,সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতা মূলক কার্যক্রম এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।দুর্নীতির বিষয়ে এমপি স্পষ্টভাবে জানান,সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জনগণের অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। উপস্থিত সকলেই নবনির্বাচিত এমপির এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন,শিবপুর থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী এর নেতৃত্বে শিবপুরের পরিবর্তন আসবে এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে উঠবে। উক্ত সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা প্রকৌশলী , খোন্দকার গোলাম শওকত. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোনতাশির বিল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার ,সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

নরসিংদীর শিবপুর উপজেলা বাসীর উন্নয়নই আমার লক্ষ্য এমপি মনজুর এলাহী Read More »

দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের৫দিন ব্যাপী সম্মেলন শুরু

আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে ৫দিন ব্যাপী ১৩৫ তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের জিবিসি মাঠ চত্বরে এ সম্মেলনের উদ্বোধন করেন গারো ব্যাপ্টিস্ট কনভেশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো। এ সভার মূলবচন ছিলো ” তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্ত কার্যকরী লোক অল্প। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করা হয়, পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে। এরপর আলোচনা সভায় বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ , বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে দেন। গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো জানান, এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দেশের ৮টি জেলা থেকে আগত হাজার হাজার খ্রীষ্ট ভক্তরা অংশ গ্রহণ করবেন। এ সম্মেলনে মূলত আমরা আমাদের খ্রিস্টান ধর্মীয় বিষয় এবং আত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আত্মিকভাবে পরিপুর্ন করার চেষ্টা করি। পরবর্তীতে আমাদের মন্ডলী ও এলাকার মানুষের মধ্যে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। সম্মেলনে প্রতিদিন প্রার্থনা, আলোচনা সভা, ধর্মীয় স্লোক পাঠ ও গ্রহন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া বিগত হিসাব-নিকাস, কনভেনশন ভবিষ্যতে কিভাবে চলবে তার পরিকল্পনা তৈরি করা হবে। এই সম্মেলনকে ঘিরে নানা আসবাবপত্র, পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অর্ধশতাধিক স্টল বসেছে। সম্মেলন চলবে আগামী ২২ ফেব্রুয়ারী পর্যন্ত।

দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের৫দিন ব্যাপী সম্মেলন শুরু Read More »

নিউইয়র্ক গভর্নর পদে হোকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস

হাকিকুল ইসলাম খোকন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর কেটি হোকুল তাঁর দ্বিতীয় পূর্ণ মেয়াদের নির্বাচনী লড়াইয়ে রানিং মেট হিসেবে সাবেক নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার অ্যাড্রিয়েন অ্যাডামস-কে মনোনীত করেছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে হোকুল তাঁর নির্বাচনী টিকিটে আঞ্চলিক ও রাজনৈতিক ভারসাম্য জোরদার করলেন।৬৫ বছর বয়সী অ্যাড্রিয়েন অ্যাডামস ২০২৫ সালের ডিসেম্বরে চার বছর দায়িত্ব পালনের পর নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান। হোকুল ও অ্যাডামস—উভয়ই রাজনৈতিকভাবে মধ্যপন্থী হিসেবে পরিচিত। তবে অ্যাডামসের অন্তর্ভুক্তি বিশেষভাবে নিউইয়র্ক সিটির দক্ষিণ-পূর্ব কুইন্স এলাকার ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে হোকুলের অবস্থান আরও শক্তিশালী করবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।গত ৪ ফেব্রুয়ারি বুধবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন গভর্নর হোকুল। তিনি অ্যাড্রিয়েন অ্যাডামসকে “একজন যোদ্ধা” হিসেবে আখ্যায়িত করে বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে তিনি সক্ষম। এ নিয়ে এই প্রথমবার নিউইয়র্ক অঙ্গরাজ্যে কোনো প্রধান রাজনৈতিক দলের টিকিটে গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর—উভয় পদে দুই নারী প্রার্থী একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এক বিবৃতিতে হোকুল বলেন, “অ্যাড্রিয়েন জানেন কঠোর পরিশ্রমের মূল্য কী এবং যারা সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন বোধ করেন, তাদের পাশে কীভাবে দাঁড়াতে হয়। নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার হিসেবে তিনি পরিবার সুরক্ষা, সাশ্রয়ী আবাসন, শিশুদের জন্য বিনিয়োগ এবং শহরের ক্ষতি করতে চায়—এমন যে কারও বিরুদ্ধে দৃঢ় নেতৃত্ব দিয়েছেন।”অন্যদিকে, মনোনয়ন পেয়ে অ্যাড্রিয়েন অ্যাডামস সম্মানিত বোধ করছেন বলে জানান।এই ঘোষণার মধ্য দিয়ে কয়েক মাসের জল্পনার অবসান হলো। এর আগে হোকুল নিউইয়র্ক সিটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক নেতাকে সম্ভাব্য রানিং মেট হিসেবে বিবেচনা করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নির্বাচিত হলে অ্যাড্রিয়েন অ্যাডামস হবেন গভর্নর হোকুলের তৃতীয় লেফটেন্যান্ট গভর্নর।উল্লেখ্য, এর আগে লেফটেন্যান্ট গভর্নর ব্রায়ান বেঞ্জামিন ঘুষের মামলায় গ্রেপ্তার হওয়ার পর পদত্যাগ করেন, যদিও পরবর্তীতে মামলার প্রধান সাক্ষীর মৃত্যুর কারণে অভিযোগ প্রত্যাহার করা হয়। ২০২২ সালে হোকুল সাবেক কংগ্রেস সদস্য অ্যান্টোনিও ডেলগাডো-কে রানিং মেট হিসেবে মনোনীত করেছিলেন। তবে বর্তমানে তিনি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে হোকুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।ডেলগাডো বুধবার ঘোষণা দেন, বাফেলোর নার্স ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত ইন্ডিয়া ওয়ালটন তাঁর রানিং মেট হবেন। ডেলগাডো-ওয়ালটন জুটি আগামী ৬ ফেব্রুয়ারি সিরাকিউজে অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক পার্টি কনভেনশনে সমর্থন আদায়ের চেষ্টা করবে।ডেলগাডো বলেন, “আমি তাঁর আবেগ, লড়াকু মনোভাব এবং নৈতিক আদর্শের প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল।”

নিউইয়র্ক গভর্নর পদে হোকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস Read More »

বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি

হাকিকুল ইসলাম খোকন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’— ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বাঙালির ভাষার মাস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে জীবন উৎসর্গ করার মধ্যদিয়ে বাঙালি তার ভাষাভিত্তিক পরিচয় লাভ করে।খবর আইবিএননিউজ ।রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতি স্মরণের মাস এ ফেব্রুয়ারি। বাঙালির কাছে এ মাস ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। তাই বাঙালি জাতি পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে ভালোবাসা জানায় ভাষাশহীদদের প্রতি।তৎকালীন প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের আন্তরিক প্রচেষ্টায় ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে। এর মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে এখন বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়।ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হচ্ছে বিভিন্ন কর্মসূচি। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সারা মাসজুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।তবে জাতীয় সংসদ নির্বাচন, রমজানসহ বিভিন্ন ইস্যুতে এবার ফেব্রুয়ারির প্রথম দিন থেকে হয়নি অমর একুশে বইমেলা।ভাষা আন্দোলনের ইতিহাস থেকে জানা যায়, পাকিস্তানের গভর্নর জেনারেল, গণপরিষদের সভাপতি ও মুসলিম লিগের সভাপতি মোহাম্মদ আলি জিন্নাহ ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভায় বলেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়।’ কার্জন হলে উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বলার পর কয়েকজন ছাত্র ‘না’ ‘না’ বলে চিৎকার করে প্রতিবাদ করেছিলেন, যা জিন্নাহকে অপ্রস্তুত করেছিল। এ ঘটনার পর জিন্নাহকে একটি স্মারকলিপিও দিয়েছিল একদল ছাত্র। এতে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয়। সেই শুরু হয় রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন। দীর্ঘ এ আন্দোলন ১৯৪৭ থেকে চলতে থাকে ১৯৫২ সাল পর্যন্ত।বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব বাংলায় আন্দোলন ক্রমে দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে পুলিশ ১৪৪ ধারা জারি করে ঢাকা শহরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এ আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুসংখ্যক ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে নিহত হন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা আরো অনেকে। তাদের এ আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা।

বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি Read More »

নওগাঁয় ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আল আমিন, নওগাঁ প্রতিনিধি নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কুলাডাঙ্গা গ্রামের পূর্ব পাশে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ।স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ধানক্ষেতের কাদামাটিতে লাশটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ এখনও শনাক্ত করা যায়নি। “নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে,” তিনি বলেন।স্থানীয়রা লাশ উদ্ধারের খবর পেয়ে এলাকায় আতঙ্ক প্রকাশ করেছেন। পুলিশ ঘটনা সংক্রান্ত তদন্ত শুরু করেছে এবং মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রাখবে।

নওগাঁয় ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার Read More »

পবিত্র মাহে রমজান শুভেচ্ছা জানিয়েছেন আখতারুজ্জামান শামীম

মোঃ ফরহাদ গাজীপুর প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়ন সহ দেশবাসীকে শুভেচ্ছা ও বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাদ জানিয়েছেন বরমী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব, উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ও বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান শামীম মোল্লা। আখতারুজ্জামান শামীম মোল্লা শুভেচ্ছা বার্তায় বলেন, সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষায় সমৃদ্ধ রমজান মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা বয়ে আনে। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে। তিনি বলেন, আসুন, আমরা পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ পরিহার করি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি, রমজানের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমিন

পবিত্র মাহে রমজান শুভেচ্ছা জানিয়েছেন আখতারুজ্জামান শামীম Read More »

বদলগাছিতে বিদ্যালয় অবরোধ, অফিস সহায়কের বিরুদ্ধে শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

বুলবুল আহম্মেদ বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি১৮ ফেব্রুয়ারি ২০২৬ নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়–এর এক অফিস সহায়কের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, অফিস সহায়ক মো. সৈয়কত হোসেন ওই শিক্ষার্থীকে ফেসবুকে অশালীন বার্তা পাঠান, প্রেমের প্রস্তাব দেন এবং অবৈধভাবে সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিদ্যালয় অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত অফিস সহায়ককে চাকরি থেকে বহিষ্কারের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

বদলগাছিতে বিদ্যালয় অবরোধ, অফিস সহায়কের বিরুদ্ধে শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ Read More »

দৈনিক উপচারের প্রতিষ্ঠাতা বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি রাজশাহীতে দৈনিক উপচার পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মরহুম আবদুল্লাহ আল মাহমুদ বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পত্রিকার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং সারাদেশের প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক উপচার পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলন, এবং সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ রিপোর্টার সুরুজ আলী।প্রধান অতিথি ছিলেন দৈনিক সোনালী সংবাদ-এর সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি মোঃ লিয়াকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, মাইটিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু, আরটিভি জেলা প্রতিনিধি মোস্তাফিজ রকি, প্রকাশকাল-এর সম্পাদক রাজিব আলি রাতুল, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি ও আমার দেশ-এর ফটোসাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, রাজশাহী প্রেসক্লাব-এর দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর কমিটির সভাপতি মাসুদ পারভেজ চৌধুরী, সাধারণ সম্পাদক আর.বি.এস পাভেল, বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হেতমখাঁ বড় মসজিদের সহকারী ইমাম মাওলানা মোঃ হাবিবুর রহমান হাবিব।প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মরহুম বাবলুর সাহস, সততা ও সাংবাদিকতার নৈতিকতার প্রশংসা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাওয়ার গুরুত্ব উল্লেখ করেন।সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন বলেন, “মরহুম বাবলু শুধু সম্পাদক নন, তিনি সাংবাদিকদের অভিভাবক ছিলেন। তাঁর রেখে যাওয়া আদর্শই দৈনিক উপচারের পথপ্রদর্শক।”

দৈনিক উপচারের প্রতিষ্ঠাতা বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল Read More »

সালাফিকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও রাষ্ট্র ধ্বংস না করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আল্লামা ইমাম হায়াতের আহবান।

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি মানবতার রাজনীতির প্রবর্তক এবং বিশ্ব সুন্নী আন্দোলন প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সকল ঈমানদার ও সকল ধর্মের মানবিক ভাই বোন সবার আকুল আবেদন জানিয়ে সালাফিকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও রাষ্ট্র ধ্বংস না করে অন্য যে কোনো মানবিক মানুষকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও সব ধর্ম এবং রাষ্ট্র রক্ষা করার আহবান জানিয়ে এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রী তারেক রহমান, Tarique Rahman আপনাকে ও বিএনপিকে আমরা জনগণ জংগীবাদ বিরোধী ও ইসলামের মানবিক আসল ধারার ধারক হিসেবে বিশ্বাস ও আশা করেছিলাম।আপনি ঈমানের বিপরীত তথা প্রাণাধিক প্রিয়নবীর প্রেম ভিত্তিক ও আওলিয়া কেরামের আসল ইসলামের শান্তিময় প্রেমময় মানবিক গণতান্ত্রিক আলোকময় ধারার বিপরীত জংগীবাদি সালাফি বিপজ্জনক ব্যক্তিকে ধর্মমন্ত্রী করে ইসলামের আসল ধারার বুকে ছুরিকাঘাত করলেন এবং রাষ্ট্রকে জংগীবাদী ধ্বংসের দিকে ঠেলে দিলেন।আমরা ঈমানদার তথা সুন্নী আকিদার জনগণ কল্পনাও করতে পারি না- শাণে রেসালাতের দুশমন ও ইসলামের আসল শত্রু সালাফি কুফরি জংগীকে আপনি ধর্মমন্ত্রী করে আপনি ইসলামের আসল ধারা ও সব ধর্ম এবং রাষ্ট্র ধ্বংসের দিকে ঠেলে দিবেন!সালাফিরা কি? আপনার কি জানা নেই? সালাফিবাদ ই জংগীবাদের উৎস এবং ইসলামের আসল ধারার বিপরীত শত্রু আমাদের প্রধানমন্ত্রীর কি এ কান্ডজ্ঞান নাই? আমরা এটা বিশ্বাস করতে পারছিনা!আমরা সকল ঈমানদার ও সকল ধর্মের মানবিক ভাই বোন সবার আকুল আবেদন সালাফিকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও রাষ্ট্র ধ্বংস না করে অন্য যে কোনো মানবিক মানুষকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও সব ধর্ম এবং রাষ্ট্র রক্ষা করুন।================#আল্লামা_ইমাম_হায়াত( মানবতার রাজনীতির প্রবর্তক এবং বিশ্ব সুন্নী আন্দোলন প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক

সালাফিকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও রাষ্ট্র ধ্বংস না করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আল্লামা ইমাম হায়াতের আহবান। Read More »

আব্দুল বারী এমপি থেকে প্রতিমন্ত্রীজয়পুরহাট–২-এ নতুন রাজনৈতিক সমীকরণ

মো: মিশিকুল মন্ডল জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট–২ আসন থেকে নির্বাচিত হওয়ার পর শপথের মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক সচিব আব্দুল বারী। প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার পর এটাই তাঁর প্রথম নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ এবং মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি।স্থানীয়ভাবে “ডিসি বারী” নামে পরিচিত আব্দুল বারী ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নকালে শহীদ জিয়ার আদর্শে রাজনীতিতে সম্পৃক্ত হন। পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগ দিয়ে মানিকগঞ্জ ও ঢাকা জেলার জেলা প্রশাসক, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং জাতীয় পুষ্টি কর্মসূচির নির্বাহী পরিচালকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।২০০৭ সালে প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব থাকাকালে তাঁকে সাময়িকভাবে দপ্তর থেকে বিরত রাখা হয় এবং সামরিক-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের মামলা পরবর্তীতে প্রত্যাহার করা হয়। ২০১৪ সালে পুনর্বহাল হয়ে ২০১৫ সালে অবসরে যান। চলতি বছরের এপ্রিলে অবসরোত্তর সচিব পদমর্যাদা ও সংশ্লিষ্ট সুবিধা পান।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাঁকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট–২ আসনে মনোনয়ন দেয়। প্রথম নির্বাচনী লড়াইয়েই তিনি ৬৫ হাজার ৫৪৮ ভোটের ব্যবধানে জয়ী হন।কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বালিশিব সমুদ্র গ্রামের এই রাজনীতিক নির্বাচনের আগে থেকেই এলাকায় সক্রিয় ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান সহায়তা, গ্রামীণ সড়ক ও কালভার্ট সংস্কার, কৃষি উপকরণ সংকট নিরসন এবং সামাজিক উদ্যোগে সম্পৃক্ততার মাধ্যমে তিনি স্থানীয়দের সঙ্গে সংযোগ গড়ে তোলেন। প্রচারণায় বড় জনসভা এড়িয়ে ছোট বৈঠকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়কে গুরুত্ব দেন।কালাই থানা জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর বলেন, স্বাধীনতার পর এই আসন থেকে আর কোনো মন্ত্রী হয়নি। সৎ ও অভিজ্ঞ একজন মানুষকে মন্ত্রী হিসেবে পাওয়ায় আমরা গর্বিত।এমপি নির্বাচিত হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে আব্দুল বারী দলের শীর্ষ নেতৃত্ব ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এলাকার উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ চেষ্টা করবেন।

আব্দুল বারী এমপি থেকে প্রতিমন্ত্রীজয়পুরহাট–২-এ নতুন রাজনৈতিক সমীকরণ Read More »

মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

.ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষ-এর আওতাধীন মোংলা সমুদ্র বন্দর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং করেছে। বন্দর সূত্রে জানা গেছে, জুলাই ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমন করে এবং এসব জাহাজ থেকে মোট ২১ হাজার ৬৫১ টিইইউস (TEUs) কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে।এ পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ৭৯ দশমিক ১৯ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে মোট ২১ হাজার ৪৫৬ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল, যা চলতি অর্থবছরের মাত্র সাত মাসেই অতিক্রম করেছে বন্দর কর্তৃপক্ষ।একই সময়ে মোট ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে নোঙর করে। এ সময়ের মধ্যে ৬ হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। পাশাপাশি কার্গো হ্যান্ডলিং হয়েছে ৮২ লাখ ৬৬ হাজার মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ০৩ শতাংশ বেশি।বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠিত হয়েছে। নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের দায়িত্বশীল নেতৃত্বে মোংলা বন্দরে জাহাজ আগমন ও আমদানি-রপ্তানি কার্যক্রম আরও বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরের এখনো পাঁচ মাস বাকি থাকলেও ইতোমধ্যে গত অর্থবছরের মোট কন্টেইনার হ্যান্ডলিং ছাড়িয়ে গেছে বন্দরটি।বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় HP-1, HP-2 ও HP-3 নামে তিনটি নতুন অপারেশনাল অ্যাঙ্কর বার্থ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এসব বার্থে ৯ দশমিক ০০ মিটার ড্রাফটের ১৬টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে কার্গো অপারেশন সম্পন্ন করেছে। এখন থেকে এসব বার্থে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯ দশমিক ০০ মিটার ড্রাফটের বাণিজ্যিক জাহাজ পরিচালনা সম্ভব হবে।বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ ও এলপিজিসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে। অন্যদিকে সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, রেশম কাপড়সহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে।

মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং Read More »

নবীনগরে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোলাকান্দি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে ইমন (২০) নামে এক যুবক আহত হয়েছেন। রবিবার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে দুর্বৃত্তরা গুলি ছোড়ে বলে স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় ইমনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত ইমন থোলাকান্দি খাঁ বাড়ির হোসেন মিয়ার ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

নবীনগরে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত Read More »